1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

  • আপডেট : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৩.৪৪ পিএম
  • ১৯০ Time View

চলতি সপ্তাহের মধ্যে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমতে পারে এবং কিছুটা শীত অনুভব হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এদিকে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শুক্রবার (৪ অক্টোবর) রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (ঘণ্টায় ৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও রয়েছে বলে জানয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এ পরিস্থিতিতে আবহাওয়া অফিস বলছে, দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, দেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে। এ সময় মৌসুমি বায়ু প্রচুর বৃষ্টি ঝরায় এবং শক্তিশালী আচরণ করে থাকে।

তিনি আরো জানান, এ পরিস্থিতিতে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর চলতি সপ্তাহের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা হ্রাস পেতে থাকবে। আর এই সময় কিছুটা শীত অনুভব হওয়ার সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com