1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
Title :
বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

২১ হাজার কোটি টাকা ব্যয় বাড়ছে এডিপিতে

  • আপডেট : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২, ২.২৩ পিএম
  • ১৬৫ Time View

মহামারি করোনাকালীন তৃতীয় বাজেটে ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ব্যয় বাড়ছে প্রায় ২০ হাজার ৮৮৩ কোটি টাকা। এতে এডিপির আকার দাঁড়াবে দুই লাখ ৪৬ হাজার ২০৭ কোটি টাকা। এই বরাদ্দ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫.৬ শতাংশ।

চলতি অর্থবছরে (২০২১-২২) বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এই টাকার পরিমাণ ছিল দুই লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা।

সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় থেকে পাওয়া গেছে এসব তথ্য। সব কিছু ঠিক থাকলে আগামী জুন মাসে সংসদে বাজেট বিল উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এ বিষয়ে অর্থনীতিবিদরা বলছেন, শুধু বাজেটে বরাদ্দ বাড়ালেই হবে না, এর বাস্তবায়ন করতে হবে সঠিকভাবে। তাঁরা বলছেন, শুধু বড় আকারের বাজেট প্রস্তাব করলেই হবে না। সরকারকে আয় অনুযায়ী ব্যয়ের হিসাব করতে হবে। যাতে বাজেট সঠিকভাবে বাস্তবায়ন করা যায়। এর পাশাপাশি কর্মসংস্থান ও স্বাস্থ্য খাতে অত্যধিক গুরুত্ব দিতে। পাশাপাশি অপ্রয়োজনীয় ও রাজনৈতিক প্রকল্প না নিতে।

সূত্র বলছে, ২০২১-২২ অর্থবছরের তুলনায় এবার প্রাক্কলিত জিডিপিও বেড়েছে অনেকটা। চলতি বছরের জিডিপির আকার ৩৫ লাখ ৭৭ হাজার ৫০০ কোটি টাকা। আর আগামী অর্থবছরে প্রাক্কলিত জিডিপির আকার ধরা হয়েছে ৪৪ লাখ ১২ হাজার ৮৪৯ কোটি টাকা। সে হিসাবে জিডিপির আকার বেড়েছে আট লাখ ৩৫ হাজার ৩৪৯ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com