1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর শাখা ব্যবস্থাপক সম্মেলন

  • আপডেট : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৬.৫৬ পিএম
  • ২৬০ Time View

নিজস্ব প্রতিবেদক: ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়, ঢাকায় ২০২৪ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে শাখা ব্যবস্থাপক সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংক পিএলসি এর পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্দীন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরীক্ষা কমিটির চেয়ারম্যান জনাব শেখ জাহিদুল ইসলাম, এফসিএ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জনাব মোঃ হুমায়ুন কবীর, স্বতন্ত্র পরিচালক ড. শহিদুল ইসলাম জাহীদ, জনাব মোহাম্মদ সাইফুল আলম, শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী এবং সদস্য-সচিব মুফতী মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী।

উপস্থিত সম্মানিত পরিচালকবৃন্দ চলমান তারল্য সংকট উত্তরণের জন্য শাখা ব্যবস্থাপকবৃন্দকে জরুরী ভিত্তিতে জমা সংগ্রহ ও আনাদায়ী বিনিয়োগ আদায়ের তাগিদ দেন। শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী তাঁর বক্তব্যে শরীয়াহ্ পরিপালনের আহŸান জানান এবং চলমান সংকট নিরসনে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করেন।

প্রধান অতিথি সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্দীন আহমদ তাঁর বক্তব্যে অংশগ্রহণকারী সকল শাখা ব্যবস্থাপকগণের উদ্দেশ্যে বলেন, ইউনিয়ন ব্যাংক পিএলসি. দেশে-বিদেশে সেবা এবং ব্যবসায়িক সাফল্যের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তা অব্যাহত রাখতে হবে এবং আরো বেশী গ্রাহক বান্ধব, শরীয়াহ্ পরিপালন এবং গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে দেশের সেরা ব্যাংকে পরিণত করতে হবে।

এছাড়াও সম্মেলনে ব্যাংকের আমানত, বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য, প্রবাসী আয় এবং চলমান বিভিন্ন বিষয়ের উপর বিশদভাবে আলোচনা করা হয়। শাখা ব্যবস্থাপকগণকে কাঙ্খিত সেবা প্রদানের মাধ্যমে ২০২৪ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com