1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
Title :
উলিপুর যানজট ও ভোগান্তি নিরসনে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী, জুলাই যোদ্ধা গ্রেফতার নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬ বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ-এর ঘনিষ্ঠ সহযোগী ফটিকছড়ির মোবারক হোসেন ইমনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী দুই বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী

পাবনার সাঁথিয়ায় বিমা দাবির চেক হস্তান্তর করলো প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স

  • আপডেট : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৭.৪১ পিএম
  • ২৩৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ পাবনার সাঁথিয়া সার্ভিস সেলের শুভ উদ্বোধন ও উন্নয়ন সভা ২০২৪ উপলক্ষে প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আমিন এর উপস্থিতিতে প্রথম বছরের প্রিমিয়াম ১৫ লক্ষ টাকার জমা করেছে গ্রাহকরা।

গতকাল সোমবার আজ ১৬ সেপ্টেম্বর ২০২৪ পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ এর আয়োজনে সাঁথিয়া সার্ভিস সেলের শুভ উদ্বোধন ও উন্নয়ন সভা ২০২৪ অনুষ্ঠানে গ্রাহকদের কাছে বিমা দাবির চেক হস্তান্তর করেন প্রধান অতিথি মোহাম্মদ সাইদুল আমিন।

অনুষ্ঠানে মোহাম্মদ সাইদুল আমিন প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ এর প্রতি আস্থা রাখার জন্য গ্রাহকদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন,প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স প্রতিষ্ঠার পর থেকে বীমা সেবার মাধ্যমে গ্রাহক ও শেয়ারহোল্ডারদের আস্থাও নির্ভরতার প্রতীকে রুপান্তরিত হচ্ছে।২০২৪ সালে গ্রাহকের বীমা দাবী পুরন করা হয়েছে প্রায় ১৮ কোটি টাকা। দেশব্যাপী দরিদ্র জনগোষ্ঠীকে জীবন বীমার আওতায় এনে এবং উত্তম সেবার মাধ্যমে বীমাকারীদের স্থিত অর্থের সুরক্ষা নিশ্চত করা প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স এর প্রধান লক্ষ্য।

সাঁথিয়া সার্ভিস সেল পাবনার সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর ফেরদৌস আহমেদ, সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক(উন্নয়ন); কাজী মোতাহার হোসেন,উপ-ব্যবস্থাপনা পরিচালক;মোঃ লিটন মিয়া ,উপ-ব্যবস্থাপনা পরিচালক; মোঃ মাসুদুজ্জামান,বিভাগীয় প্রধান,মার্কেটিং বিভাগ সহ প্রমুখ ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com