1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান হলেন মেহমুদ হোসেন

  • আপডেট : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৮.৫৪ পিএম
  • ১৬২ Time View

আইএফআইসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মেহমুদ হোসেন। পুনর্গঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভায় তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।

সম্প্রতি ব্যাংকটির প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সভা হয়।

সভায় দেশের সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে নিহত ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনা এবং একই সঙ্গে আহত ছাত্র-জনতার সুস্থতার জন্য দোয়া করা হয়।

সভায় পর্ষদের অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন এবতাদুল ইসলাম, সাজ্জাদ জহির, কাজী মো. মাহবুব কাশেম, মো. গোলাম মোস্তফা, মুহাম্মদ মনজুরুল হক, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, কোম্পানি সচিব মোকাম্মেল হক, হেড অব আইসিসি এম মজিবর রহমান ও সিএফও দিলীপ কুমার মন্ডল।

মো. মেহমুদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এর আগে তিনি ন্যাশনাল ব্যাংক ও এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক, প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, লঙ্কাবাংলা সিকিউরিটিজ ও লঙ্কাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com