1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
Title :
বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা

দুমকিতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, প্রেসক্লাবের নিন্দা

  • আপডেট : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১২.২১ পিএম
  • ২৫৫ Time View

বরিশাল অফিস: পটুয়াখালীর দুমকিতে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি মো. দেলোয়ার হোসেনকে ঘটনায় সংশ্লিষ্টতা না থাকলেও ষড়যন্ত্রমূলক আসামি করে মামলায় জড়ানোর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংবাদকর্মীরা। 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাব দুমকির সভাকক্ষে এ নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব দুমকির সভাপতি মো. হারুন অর রশীদ’র সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি  মো. সাইফুল ইসলাম,  সাংবাদিক নেতা প্রকৌশলী মো: কামাল হোসেন,  দৈনিক কালবেলা প্রতিনিধি মো. রাজিবুল ইসলাম রন্টি বক্তব্য রাখেন। 

বক্তারা বলেন,বেশ কিছুদিন আগে বাউফলের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাউফল উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক  আব্দুল মোতালেব হাওলাদার ও তার ছেলে বগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক  হাসান মাহমুদের অবৈধ ইটভাটা নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় পর পর দুটি নিউজ প্রকাশিত হয়। 

বক্তারা আরো বলেন,তার জের ধরে গত (৬ আগস্ট) আব্দুল মোতালেব হাওলাদারের স্ত্রী মোসম্মৎ রেহেনা বেগম তার বসতঘর ভাংচুর ও লুটপাট হয়েছে মর্মে পটুয়াখালী বিজ্ঞ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনালে দ্রত বিচার আইনে একটি মামলা দায়ের করেন যার মামলা নং (৯৮/২০২৪) বর্তমান মামলাটি পি বি আই তদন্তাধীন রয়েছে। তাই আগামী ৫ দিনের মধ্যে এই মিথ্যা মামলা থেকে সিনিয়র সাংবাদিক  মো: দেলোয়ার হোসেনকে অব্যাহতি না দিলে পরবর্তীতে কঠোর কর্মসূচি হাতে নেয়া হবে। 

পাশাপাশি এই মিথ্যে মামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান সংবাদকর্মীরা। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com