1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জাহিন স্পিনিং নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায় প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস প্রথম প্রান্তিক করেছে মুন্নু সিরামিক Financial Statements of Runner Automobiles PLC

ভিসা জটিলতায় পরীমণি

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ১১.০৬ পিএম
  • ২৬৬ Time View

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার সিনেমায়ও অভিনয় করেছেন। ‘ফেলুবকশি’ নামে এ সিনেমা নির্মাণ করেছেন ওপার বাংলার দেবরাজ সিনহা। শুটিং শেষ হলেও এখনো বাকি সিনেমাটির ডাবিং। কিন্তু ভিসা জটিলতার কারণে ভারতে যেতে পারছেন এই অভিনেত্রী।

এ বিষয়ে পরীমণি বলেন, ‘আমার আগের ভিসা নেই। নতুন ভিসা পেতেও সমস্যা হচ্ছে। এখন কবে ভিসা পাব, কবে যেতে পারব, বুঝতি পারছি না। এটি আমার কলকাতার প্রথম সিনেমা। আমি চাই, দ্রুতই শেষ করে মুক্তি পাক সিনেমাটি।’

‘ফেলুবকশি’ সিনেমার কাজ করতে গিয়ে কলকাতার আরেকটি সিনেমায় কাজের সুযোগ পেয়েছেন পরীমণি। তবে এ সিনেমার বিষয়ে এখনই বিস্তারিত জানাতে নারাজ এই অভিনেত্রী।

এ বিষয়ে পরীমণি বলেন, ‘কাজটি চূড়ান্ত করেছি। কিন্তু এখনই বিস্তারিত বলতে মানা আছে। ১০ দিন বাংলাদেশেও শুটিং হবে। শুনেছি, বাংলাদেশ থেকেই এর শুটিং শুরু হতে পারে। অনেক বড় বড় তারকারা এ সিনেমায় অভিনয় করবেন। তাই আয়োজন করেই এ খবর জানানোর পরিকল্পনা করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান।’ 

পরীমণি ‘রঙিলা কিতাব’ নামে একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন। এটি নির্মাণ করেছেন ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। যেখানে পরীমণিকে দেখা যাবে সুপ্তি নামে একটি চরিত্রে। গত ৮ আগস্ট এটি মুক্তির কথা ছিল। কিন্তু দেশের পরিস্থিতির কথা বিবেচনা করে মুক্তি পিছিয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে এটি মুক্তির কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com