1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
Title :
ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউট কাজ করবে আইসিটি একাডেমি হিসাবে হুয়াওয়ের সাথে চুক্তি স্বাক্ষর টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর “স্মার্ট একাউন্ট স্মার্ট ব্যাংকিং” শিরোনামে ন্যাশনাল ব্যাংকের CASA ক্যাম্পেইন উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ট্রান্সফরমেশন অফিসার হলেন জাবেদুল আলম সরবরাহ বাড়ায় কমছে ডলারের দাম, স্বস্তি ফিরছে মুদ্রাবাজারে ফল আমদানিতে এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এসএস পাওয়ার-১-এর এলসি খোলার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র

বগুড়ায় হাসিনাসহ ১২২ জনের নামে মামলা

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২.৪৬ পিএম
  • ১৭৮ Time View

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা আন্দোলনে রিকশা চালক আব্দুল মান্নান (৭২) নিহ‌তের ঘটনায় সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দেরসহ ১২২ জ‌নের বিরু‌দ্ধে হত‌্যা মামলা দা‌য়ের হ‌য়ে‌ছে। মামলায় অজ্ঞাত আসা‌মি করা হ‌য়ে‌ছে আরও ২০০-৩০০ জন‌কে। 

বুধবার (১১ সেপ্টেম্বর) নিহ‌তের ছে‌লে রানা হা‌মিদ বাদী হ‌য়ে সদর থানায় মামলা‌টি দা‌য়ের ক‌রেন। 

এর আগে গত ৪ আগস্ট সরকার পতনে‌র আন্দোল‌নে গি‌য়ে বড়‌গোলা ট্রা‌ফিক মো‌ড়ে গু‌লি‌বিদ্ধ হ‌য়ে নিহত হন আব্দুল মান্নান। আব্দুল মান্নান বগুড়া সদ‌রের এরুলিয়া ইউনিয়‌নের বানদী‌ঘি এলাকায় ভাড়া বাসায় বসবাস কর‌তেন।

মামলায় হুকু‌মের আসা‌মি করা হ‌য়ে‌ছে- সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা, সেতু মন্ত্রী ওবায়দুল কা‌দের, বগুড়া জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি ও বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক সংসদ সদস‌্য ম‌জিবুর রহমান মজনু ও জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ও বগুড়া-৬ (সদর) আসনে‌র সা‌বেক সংসদ সদস‌্য রা‌গেবুল আহসান রিপু‌কে।

এছাড়া উল্লেখ‌যোগ‌্য আসা‌মিরা হ‌লেন- জেলা আওয়ামী লী‌গের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, শহর আওয়ামী লী‌গের সভাপ‌তি মো. রফি নেওয়াজ খান রবিন, জেলা আওয়ামী লী‌গের যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলু, শহর আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান ববি, ১৫নং ওয়াড কাউন্সিলর আমিনুল ইসলাম মন্ডল, আওয়ামী লীগ নেতা মাছুদুর রহমান মিলন, জেলা যুবলীগ সভাপ‌তি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সদর আওয়ামী লী‌গের সভাপ‌তি আবু সুফিয়ান শফিক, সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সরকারসহ ১২২ জন।

মামলার এজাহা‌রে উল্লেখ‌ করা হ‌য়ে‌ছে, ১ থে‌কে ৪নং আসামির হুকুমে এবং ৫ থে‌কে ১০নং আসামি‌দের নেতৃ‌ত্বে আসামিরা দলবদ্ধভা‌বে শা‌ন্তিপূর্ণ আন্দোলনরত ছাত্র জনতার উপর পে‌ট্রোল বোমা, কক‌কেল বি‌স্ফোরণ ঘটাতে থাকে। ওই সময় নিহত আব্দুল মান্নানসহ আন্দোলনকারীরা প্রতি‌রোধ করার চেষ্টা কর‌লে ২৬-৪৫নং আসামিরা ক্ষিপ্ত হয়ে পিস্তল ও কাটা রাইফেল দি‌য়ে এলোপাতা‌ড়ীভা‌বে গু‌লি কর‌তে থা‌কে। এর ম‌ধ্যে ২৩নং আসামি আব্দুল মতি‌ন সরকা‌রের পিস্ত‌লের গু‌লি‌তে আব্দুল মান্নান গু‌লি‌বিদ্ধ হ‌য়ে মারা যান। 

মামলার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com