1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Title :
সুকুক বরাদ্দে নতুন নিয়ম, শরিয়াহভিত্তিক প্রতিষ্ঠান পাবে ৫০ শতাংশ ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের পুরো শেয়ার ছাড়ার ঘোষণা ইউসিবির মার্জিন ঋণের সংশোধিত বিধিমালা জারি করল বিএসইসি সিলেটী মানুষের প্রবাসমুখী স্বপ্নই এখন বিভীষিকাময়, প্রতারণার শিকার অনেক পরিবার ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউট কাজ করবে আইসিটি একাডেমি হিসাবে হুয়াওয়ের সাথে চুক্তি স্বাক্ষর টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর “স্মার্ট একাউন্ট স্মার্ট ব্যাংকিং” শিরোনামে ন্যাশনাল ব্যাংকের CASA ক্যাম্পেইন উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ট্রান্সফরমেশন অফিসার হলেন জাবেদুল আলম

বন্যার্তদের ৩০ লাখ টাকার অনুদান দিলো কমিউনিটি ব্যাংক

  • আপডেট : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৭.২৯ পিএম
  • ২০৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র সিএসআর তহবিল থেকে মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে বন্যার্তদের জন্য ৩০ লাখ টাকার অনুদান দেয়া হয়েছে।

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব ফারুক ই আজম, বীরপ্রতীকের হাতে অনুদানের ৩০ লাখ টাকার পে-অর্ডার তুলে দেন কমিউনিটি ব্যাংকের টেকসই অর্থায়ন ইউনিটের সদস্য জনাব মো. হাসনাত খান রিজভী এবং মার্কেটিং বিভাগের কর্মকর্তা জনাব দিদারুল করিম।

এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, জনাব মোঃ কামরুল হাসান, এনডিসি। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ অনুদান দেয়া হয়েছে বলে জানান তারা।

এছাড়াও, কমিউনিটি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে। এ তহবিল দিয়ে সরাসরি বন্যাদুর্গতদের খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় ওষুধ এবং সুপেয় পানি বিতরণে ব্যয় করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com