1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী পুঁজিবাজারে আসার প্রস্তুতি কনফিডেন্স পাওয়ারের, রোববার রোড শো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী আঁশ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু সিরামিক

বর্জ্য কাপড় থেকে কাপড় উৎপাদনের ইউনিট করবে এনভয়

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ১১.১১ পিএম
  • ৪৪২ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড বর্জ্য কাপড় থেকে সূতা ও কাপড় উৎপাদনের একটি ইউনিট স্থাপন করবে। কোম্পানির বর্তমান কারখানা প্রাঙ্গনে এই ইউনিট স্থাপন করা হবে।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের ২৩৭তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, এনভয়ের কারখানায় কাপড় উৎপাদন পর্যায়ে যে বর্জ্য উৎপাদিত হয় তা এবং বাইরের ব্যবহৃত কাপড়ের বর্জ্যকে আলোচিত ইউনিটে কাপড় উৎপাদনের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হবে। বিদেশী ক্রেতা ও ভোক্তাদের মধ্যে এ ধরনের পুনঃব্যবহৃত কাপড়ের চাহিদা বাড়তে থাকায় কোম্পানিটি এই ইউনিট স্থাপনের উদ্যোগ নিয়েছে। আলোচিত ইউনিটের মাধ্যমে কোম্পানির পরিবেশ-বান্ধব পণ্য উৎপাদনের ক্ষমতাই শুধু বাড়বে না, এর ফলে কোম্পানির প্রতিযোগিতার সক্ষমতাও বাড়বে।

কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচিত ইউনিট স্থাপনে ২৩ কোটি ৭০ লাখ টাকা ব্যয় হবে। এর ৩০ শতাংশ কোম্পানির মূরধন থেকে এবং বাকী ৭০ শতাংশ ঋণের মাধ্যমে সংস্থান করা হবে। ইউনিটটিতে দৈনিক ১২ মেট্রিক টন কাপড় প্রক্রিয়াজাত করা হবে, যা থেকে ৯৮ শতাংশ কাপড় উৎপাদন করা যাবে।

এনভয় টেক্সটাইলসের আলোচিত ইউনিটটি বাণিজ্যিক উৎপাদন শুরু করার পর তা থেকে বছরে ৮ কোটি টাকা মুনাফা আসবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com