1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে সিএসই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মতিন স্পিনিং মিলস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডিবিএইচ বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা: অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি গোপালগঞ্জে ৩ কর্মকর্তা-কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি! কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে কাশিয়ানী ৩০ বোতল মাদকসহ আটক-১ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে কাসেম ইন্ডাস্ট্রিজ

এখনও সফলতার অনেক কিছু বাকি রয়েছে

  • আপডেট : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৭.৪৩ এএম
  • ২৭৮ Time View

মিডিয়া ক্যারিয়ারে শুরু থেকে তিনি গ্ল্যামার দিয়ে নজর কেড়েছেন। মডেল থেকে অভিনয়ে এসেও সাফল্য পেয়েছেন তিশা। ২০১১ সালে মডেলিং দিয়ে শুরুটা হলেও ২০১৪ সালে ‘ইউর্টান’ নাটকের মাধ্যমে অভিনয় ক্যারিয়ারে পথচলা শুরু হয় তানজিন তিশার।

দশ বছরে অসংখ্য দর্শক নন্দিত নাটক রয়েছে তানজিন তিশার ঝুলিতে। জুটি বেঁধেছেন কম বেশি সবার সঙ্গে। তবে ইদানীং তিশাকে দেখা যাচ্ছে নারী প্রধান গল্পে। বিশেষ করে পুতুলের সংসার, রিক্সা গার্ল, নরসুন্দরী নাটকগুলো দিয়ে অভিনেত্রী হিসেবে নিজেকে বারবার প্রমাণ করে যাচ্ছেন তিনি। তিশার ইচ্ছে, আগামীতে এমন ব্যতিক্রমী কাজের চেষ্টা থাকবে তার।   

তিশার মতে, অনেকটা দেখতে দেখতে লাইট ক্যামেরা অ্যাকশনের মধ্যে অভিনয় ক্যারিয়ারে দশবছর অতিক্রম করলেন। তিনি বলেন, কিভাবে এতগুলো বছর চলে গেল সেটা বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি খুশি যে নাচ থেকে মডেলিং তারপর অভিনয়; সবমাধ্যমে দর্শকের ভালোবাসা পেয়েছি, তাদের জন্যই আজকে আমি এখানে এসেছি।

নিজেকে সাফল্য প্রসঙ্গে তানজিন তিশা বলেন, আমি জানি না নিজেকে কোথায় দেখতে চাই তবে অভিনয় ক্যারিয়ারে আমার সঙ্গে যাই ঘটেছে দর্শকের ভালোবাসা আমাকে স্ট্রংলি একটা পজিশনে দাঁড় করিয়ে রেখেছে। এজন্য আমি সবসময় আমার দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি মনে করি, এই ভালোবাসা প্রাপ্তিটাই আমার জীবনের বড় অর্জন। যারা আমাকে ভালোবাসেন, তাদের বলবো এভাবেই আমার পাশে থাকবেন। কারণ, তারা ছাড়া আমি তানজিন তিশা কিছুই না। 

তানজিন তিশা বলেন, আসলে এখনও সফলতার অনেককিছু বাকি রয়েছে। আমার দিক থেকে অনেককিছু দেখানোর বাকি আছে। একজন অভিনেত্রী হিসেবে আমি মনে করি, দর্শকের দেওয়ার এখনও অনেককিছু বাকি আছে। সেইসব কাজের জন্য প্রস্তুত হচ্ছি। দর্শকরা হতাশ হন, তেমন কাজ করিনি, ভবিষ্যতেও করবো না। মোর উইল কাম সুন, ইনশাল্লাহ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com