1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Title :
নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

সিলেটে মাদ্রাসার ছাত্র সাজু ৬ দিন ধরে নিখোঁজ, উদ্বিগ্ন অভিভাবক

  • আপডেট : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৬.১৭ পিএম
  • ২৭৩ Time View

সিলেট প্রতিনিধি: সিলেটে মাদ্রাসার ৬ ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বিশ্বনাথ উপজেলায় ছয় দিন ধরে সাজু মিয়া (১৬) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে থেকে নিখোঁজ রয়েছে  সে। সাজু বিশ্বনাথ পৌর শহরের দক্ষিণ মিরেরচর গ্রামের রুসমত আলীর ছেলে ও বিশ্বনাথ মাদানীয় মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র। এ ঘটনায় সন্ধান চেয়ে তার পিতা গেল ইতোমধ্যে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরির (জিডি) আবেদন করেছেন।

সাধারণ ডায়েরিতে উল্লেখ্য যে, নিখোঁজের দিন অন্যান্য দিনের মতো বিকেল ৩টায় বাড়ি পথকে বের হয় সাজু মিয়া। পরে সন্ধ্যা হয়ে এলেও, সে ফিরে না আসায় তাকে খুঁজতে শুরু করে পরিবার। পাড়া- প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের বাড়িতেও সন্ধান মিলেনি তার।

সূত্র জানায়, জন্মের সময় মাকে হারায় সাজু। তখন থেকেই দায়িত্ব ভার নেন তার মামা বকুল মিয়া। এরপর থেকে একই গ্রামে বাড়ির পাশ্ববর্তী নানা বাড়িতে মামার সংসারে বেড়ে ওঠে সে। তাকে ভর্তিও কওে দেওয়া হয় মাদ্রাসায়। হঠাৎ তার নিখোঁজের ঘটনায় ভেঙ্গে পড়েছেন বকুল মিয়া।

এ বিষয়ে বিশ্বনাথ থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত চলছে। সন্ধান চেয়ে ইতোমধ্যে থানায়-থানায় পাঠানো হয়েছে বিশেষ বার্তা। ছেলেটিকে খুঁজে বের করতে তৎপর রয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com