1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
Title :
আইবএিফবি-এর সভাপতি ও সহ-সভাপতি (অর্থ) পুনর্নির্বাচিত, নতুন সহ-সভাপতি নির্বাচিত অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ বিশ্বদরবারে বাংলাদেশকে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বগুড়া সফর ৫ ডিসেম্বর, উদ্বোধন করবেন মোকামতলার নতুন প্রশাসনিক কাঠামো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা ও সাত জেলায় বিজিবি মোতায়েন ১৩৬ কোটির সেতু নির্মাণে ৭ বছর পর আলোচনায় জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন

জাল টাকা ও জাল ডলার সহ ৩ প্রতারক আটক

  • আপডেট : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৩.১৭ পিএম
  • ২৯৫ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশ জাল টাকা, জাল ডলার ও ১ টি মোটরসাইকেল সহ ৩ প্রতারককে আটক করে আদালতে প্রেরন করেছেন।

বীরগঞ্জ থানার পুলিশ অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় ১ সেপ্টেম্বর রাত্রী ৩ টার দিকে হাইওয়ে ডিউটি, ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পায় উপজেলার ৮ নং ভোগনগর ইউনিয়নের ধুলাউড়ি বাজারে শাহজাহান আলীর মার্কেটের দোকানের সামনে স্থানীয় লোকজন সন্দেহ ভাজন ৩ ব্যক্তিকে আটক করে রাখে। পুলিশ ঘটনা স্থলে পৌচালে ১ ডলারের জাল ১০১টি নোট ও ১০০০ টাকার জাল টাকা ২৬০ টি নোট, রেজিস্ট্রেশন বিহীন পালসার মোটরসাইকেল ১ টি পাওয়া যায়। 

এসআই মোঃ সিরাজুল ইসলাম জানায়, আটক কৃতরা হলেন- দিনাজপুর জেলার পার্বতীপুর থানার কুঠিপাড়া (গুরাতিপাড়া) এলাকার মোঃ আজিজার রহমানের ছেলে লিটন (২৫),রমজান আলীর ছেলে শাকিল শেখ (২৮) ও রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার শালবাড়ী ঘাট খেয়ারপাড়ার মোঃ আব্দুল গফুরের ছেলে মোঃ শামিম ইসলাম  (২৭)। 

২ সেপ্টেম্বর সকালে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, বীরগঞ্জ থানায় একটি প্রতারনার মামলা হয়েছে। যার নং-১, তারিখ- ০১/০৯/২০২৪খ্রিঃ ধারাঃ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক(খ)/ ২৫-ঘ, রুজু হয়। মামলাটির তদন্তভার এসআই মোঃ নুরুন্নবী এর উপর অর্পন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com