1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
Title :
নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স  বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ উদ্বোধন Price Sensitive Information of Trust Bank PLC. শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে টাঙ্গাইলে নবান্নের আমেজ; সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস ভাসানী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিসিকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত আইবএিফবি-এর সভাপতি ও সহ-সভাপতি (অর্থ) পুনর্নির্বাচিত, নতুন সহ-সভাপতি নির্বাচিত অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

ইউনিয়ন ব্যাংকের নতুন চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমদ

  • আপডেট : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৭.৪৪ পিএম
  • ৩০৫ Time View

নিজস্ব প্রতিবেদক: মুঃ ফরীদ উদ্দীন আহমদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং এক্সিম ব্যাংক পিএলসি এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, এক্সিম ব্যাংক পিএলসি এর উপদেষ্টা এবং মেঘনা ব্যাংক পিএলসি এর (ইসলামিক ব্যাংকিং) এর পরামর্শক, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইউনিয়ন ব্যাংক পিএলসি এর পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন।

ইসলামিক ব্যাংকিং ও ফিন্যান্সে তাঁর রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। ১৯৮৩ সালের ৩০ মার্চ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রতিষ্ঠার প্রথম লগ্নেই তিনি যোগদান করেন। তিনি ১৯৭৭ সালে বাংলাদেশ ব্যাংক নিয়োগ কমিটির মাধ্যমে ব্যাংকিং পেশায় প্রবেশ করেন এবং সোনালী ব্যাংক পিএলসিতে যোগদান করেন। তিনি বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ও পদ্ধতির উন্নয়নের সাথে যুক্ত ছিলেন। জনাব ফরীদ নাইজেরিয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কর্তৃক মনোনীত “জাইজ ব্যাংক” প্রতিষ্ঠার জন্যও কাজ করেছেন।

জনাব ফরীদ বহু ইসলামী ব্যাংক এবং ইসলামী আর্থিক প্রতিষ্ঠান ও কর্পোরেট সংস্থার শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান/সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি, সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণ করেন এবং ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্সের ওপর গবেষণাপত্র উপস্থাপন করেন। জনাব ফরীদ বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ে অবদানের জন্য সেন্ট্রাল শরিয়াহ বোর্ড অ্যাওয়ার্ড লাভ করেন। এছাড়া বাংলাদেশে ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠা, প্রবৃদ্ধি ও উন্নয়নে অসামান্য অবদানের জন্য তাকে নবাব স্যার সলিমুল্লাহ স্বর্ণপদক প্রদান করা হয়। তিনি একজন ভ্রমণপ্রিয়াসু ব্যক্তি। তিনি যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মান, সুইজারল্যান্ড, ফ্রান্স, জাপান, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, পাকিস্তান, ভারত, সিঙ্গাপুর, হংকং, কেএসএ, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, অস্ট্রেলিয়া এবং ম্যাকাও সফর করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com