1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত, দুইজন আহত

  • আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৩.৫৫ পিএম
  • ২১২ Time View

নিজস্ব প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ড্রামট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কাজ করতেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে শহরের পোস্ট অফিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত সাইফুল ইসলাম (৪৪) নাটোরের লালপুর উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া হাজিরহাট গ্রামের মকবুল হোসেনের ছেলে। আহতরা হলেন- লালপুর উপজেলার রামকান্তপু গ্রামের রাজন হোসেন (২২) এবং আসমাউল মোল্লা (৪৭)। প্রতিদিনের ন্যায় আজও তারা মোটরসাইকেলে রূপপুর প্রকল্পে কাজে যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নাটরের লালপুরের দিক থেকে একটি মোটরসাইকেলে চড়ে তিনজন রূপপুর প্রকল্পের দিকে যাচ্ছিলেন। সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী শহরের প্রধান সড়ক দিয়ে যাওয়ার সময় পোস্ট অফিস মোড়ে একটি দ্রুতগামী ড্রামট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাইফুল নিহত হন। গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরক্ষণেই তাদেরকে রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ঈশ্বরদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জুলহাস উদ্দিন বলেন, দুর্ঘটনার পরপরই খবর পেয়ে মরদেহ উদ্ধার এবং আহতদের চিকিৎসায় ঈশ্বরদী হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে সিনিয়র অফিসারের নির্দেশক্রমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com