1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Title :
সুকুক বরাদ্দে নতুন নিয়ম, শরিয়াহভিত্তিক প্রতিষ্ঠান পাবে ৫০ শতাংশ ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের পুরো শেয়ার ছাড়ার ঘোষণা ইউসিবির মার্জিন ঋণের সংশোধিত বিধিমালা জারি করল বিএসইসি সিলেটী মানুষের প্রবাসমুখী স্বপ্নই এখন বিভীষিকাময়, প্রতারণার শিকার অনেক পরিবার ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউট কাজ করবে আইসিটি একাডেমি হিসাবে হুয়াওয়ের সাথে চুক্তি স্বাক্ষর টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর “স্মার্ট একাউন্ট স্মার্ট ব্যাংকিং” শিরোনামে ন্যাশনাল ব্যাংকের CASA ক্যাম্পেইন উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ট্রান্সফরমেশন অফিসার হলেন জাবেদুল আলম

রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান

  • আপডেট : বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৯.৫১ পিএম
  • ১৬৮ Time View

রাষ্ট্রদ্রোহের এক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন নোয়াখালীর একটি আদালত। আজ নোয়াখালীর প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নোমান মঈনুদ্দিন এই রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ জাবেদ উল্লাহ বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় বলেন, আজ এ মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। বিচারক এই মামলায় চার জনের সাক্ষ্য নিয়েছেন। সাক্ষ্যগ্রহণ শেষে প্রমাণ না পাওয়ায় তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত।

জাবেদ উল্লাহ আরও বলেন, নোয়াখালীর চরজব্বার থানায় পরোয়ানা ফেরত পাঠানো হয়েছে।

নথি থেকে জানা গেছে, ২০১৫ সালের চরজব্বার থানায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে মামলা করা হয়। মামলা নং ১০। মামলায় তারেক রহমানের বিরুদ্ধে দণ্ডবিধির ১২১/১২১(ক)/১২৩(ক)/ ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে। পরবর্তীতে পুলিশ তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রের পরে মামলাটি বিচারের জন্য এ আদালতে যায়। এরপরে সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আজ রায় ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com