1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
Title :
সরবরাহ বাড়ায় কমছে ডলারের দাম, স্বস্তি ফিরছে মুদ্রাবাজারে ফল আমদানিতে এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এসএস পাওয়ার-১-এর এলসি খোলার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র অভিযানে জব্দ দুই কোটি টাকার মালামাল এজাহারে হয়ে গেল তিন লাখ টাকা এখন থেকে সিলেট নগরীতে ভবন নির্মাণ করতে লাগবে সিউকের অনুমোদন সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ফার কেমিক্যাল সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সিনিয়র সাংবাদিক নুরুল হাসান খান এর মৃত্যুতে ইআরএফ’র শোক

প্রিমিয়ার ব্যাংক কুইক অ্যাকাউন্ট এর শুভ উদ্বোধন

  • আপডেট : বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৬.১১ পিএম
  • ২৯৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ গ্রাহক যেখানেই থাকুকনা কেন মোবাইল ফোনে কিংবা ডেস্কটপে কয়েকটি ক্লিক করেই ব্যাংক একাউন্ট খোলার সর্বাধুনিক ডিজিটাল প্রযুক্তি নিয়ে এলো প্রিমিয়ার ব্যাংক কুইক অ্যাকাউন্ট।

সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয় ইকবাল সেন্টারে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর এই সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব শামসুদ্দিন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও জনাব সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ; এসইভিপি, কার্ডস এন্ড এডিসি বিভাগ প্রধান মো: মারুফুর রহমান খান; ইভিপি, ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশনস বিভাগ প্রধান মো. তারেক উদ্দিন; ইভিপি, আইটি বিভাগ প্রধান মোঃ সাব্বির হাসান চৌধুরী; কোম্পানি সচিব মোহাম্মদ আকরাম হোসেন, এফসিএস সহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, মোহাম্মদ আবু জাফর বলেন, “আই ব্যাংকিং (ডেস্কটপ ভার্সন) এবং মোবাইল অ্যাপ পিমানি দিয়ে যেকোনো গ্রাহক ঘরে বসেই ডিজিটাল স্বাক্ষর সুবিধা ব্যাবহার করে দ্রুত এবং নিরাপদে নতুন অ্যাকাউন্ট খোলার সুযোগ পাবেন।

কনভেনশনাল কিংবা ইসলামিক যেকোনো অ্যাকাউন্ট খোলা মাত্রই লেনদেন করার সুবিধা এবং পিমানি অ্যাপ ব্যবহারের মাধ্যমে যাবতীয় ডিজিটাল লেনদেন করার সুযোগ আছে প্রিমিয়ার ব্যাংক কুইক অ্যাকাউন্ট সার্ভিসে।“

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com