1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
Title :
সুকুক বরাদ্দে নতুন নিয়ম, শরিয়াহভিত্তিক প্রতিষ্ঠান পাবে ৫০ শতাংশ ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের পুরো শেয়ার ছাড়ার ঘোষণা ইউসিবির মার্জিন ঋণের সংশোধিত বিধিমালা জারি করল বিএসইসি সিলেটী মানুষের প্রবাসমুখী স্বপ্নই এখন বিভীষিকাময়, প্রতারণার শিকার অনেক পরিবার ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউট কাজ করবে আইসিটি একাডেমি হিসাবে হুয়াওয়ের সাথে চুক্তি স্বাক্ষর টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর “স্মার্ট একাউন্ট স্মার্ট ব্যাংকিং” শিরোনামে ন্যাশনাল ব্যাংকের CASA ক্যাম্পেইন উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ট্রান্সফরমেশন অফিসার হলেন জাবেদুল আলম

ঢাকায় শেখ হাসিনা-কাদেরসহ ৮০ জনের নামে আরও দুই মামলা

  • আপডেট : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ৬.১২ পিএম
  • ১৭২ Time View

ছাত্র-জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর ও শেরেবাংলা নগর এলাকায় দুইজন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৮০ জনের বিরুদ্ধে দুটি হত্যা মামলা হয়েছে।

এর মধ্যে একটি মামলা গত ৪ আগস্ট মিরপুর আইডিয়াল স্কুলের সামনে যুবদল নেতা আবদুল্লাহ কবির খান (৫০) নিহতের ঘটনায় দায়ের করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিরপুর মডেল থানার ওসিকে অভিযোগটি এফআইআর হিসেবে নথিভুক্ত করার আদেশ দিয়েছেন।

জানা গেছে, গত ৪ আগস্ট মিরপুর আইডিয়াল স্কুলের সামনে যুবদল নেতা আবদুল্লাহ কবির খান নিহতের ঘটনায় হত্যা মামলাটি দায়ের করেছেন নিহতের স্ত্রী আফসানা আক্তার ইসলাম।

এই মামলায় আরও আসামিদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, যুবলীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার সরকার।

অপরদিকে, শেরেবাংলা নগর থানার সামনে কাঠমিস্ত্রি তারেক হোসেন (১৮) হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তারেকের মা ফিদুসী খাতুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালতে এ মামলা করেন।

মামলার অপর আসামিরা হলেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, মইনুল হোসেন খান নিখিল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ৫ আগস্ট সন্ধ্যা সোয়া ৭টার দিকে কর্মস্থল থেকে ফেরার পথে শেরেবাংলা নগর থানার সামনে গুলিবিদ্ধ হন তারেক। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ৯ আগস্ট তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com