1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

শিগগিরই গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী বাইডেন

  • আপডেট : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ১১.৪৫ এএম
  • ১৭৭ Time View

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে কাতারের দোহায় চলা বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়া শেষ হলেও শিগগিরই যুদ্ধবিরতি চুক্তি সইয়ের আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার (১৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে জো বাইডেন বলেন, গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরুর পর আগের যেকোনো সময়ের চেয়ে এখন চুক্তি সইয়ের খুব, খুব কাছাকাছি পৌঁছেছে।

এ সময় মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘তবে ইসরাইল-গাজার যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তিতে মধ্যপ্রাচ্যের কোনো পক্ষের বাঁধা দেয়া উচিত না।’

শুক্রবার কাতারের দোহায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে বৈঠকে বসে ইসরাইল-গাজা যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। এ বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।

এ প্রসঙ্গে বাইডেন বলেন, ‘আমরা এখনও দুই দেশের যুদ্ধবিরতির চুক্তি সফল করতে পারিনি। তবে এ চুক্তির অনেক, অনেক কাছাকাছি।’

দোহায় গাজা উপত্যকার যুদ্ধবিরতির বৈঠকে ওয়াশিংটন একটি নতুন প্রস্তাব পেশ করেছে। যুক্তরাষ্ট্রের আগের দেয়া প্রস্তাবের ওপর ভিত্তি করেই ওই প্রস্তাব দেয়া হয়েছে। মধ্যস্থতাকারীরা নতুন প্রস্তাবের ওপর কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘নতুন প্রস্তাবের মধ্য দিয়ে বেসামরিকদের জীবন বাঁচানো, গাজার জনগণের জন্য ত্রাণ ব্যবস্থা এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর লক্ষ্যে পথ তৈরি হচ্ছে।’

তবে মধ্যস্থতাকারীদের বরাত দিয়ে হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইজ্জাত আল-রিশক বলেন, ইসরাইল আগের আলোচনায় ‘যেসব চুক্তিতে সম্মত হয়েছিল তা এখন আর মেনে চলছে না।’

আগামী সপ্তাহে কায়রোতে আবারও মধ্যস্থতাকারীরা আলোচনায় বসবেন বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com