শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিলেটে ভোট পড়েছে ৪৮.১৫ শতাংশ, বিজয়ী হলেন যারা বঙ্গদেশে ভালোবাসা দিবসের আমদানী তথ্য এবং একটি চাপা পড়া ইতিহাস – ইমতিয়াজ আহমেদ হবিগঞ্জে বিএনপির ইতিহাস ৪টি আসনেই নিরঙ্কুশ বিজয় আগামীর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান-কে বিজয়ী শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা জেমস আব্দুর রহিম রানা চট্টগ্রামের ১৬টি আসনে বেসরকারিভাবে বিএনপি বিজয়ী হয়েছে ১৪ টি আসনে আর জামাত বিজয়ী হয়েছে ২ টি আসনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে বিএনপির জয় ৮টি, জামায়াত-২, সতন্ত্র-১ দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী হতে যাচ্ছে তারেক রহমান: নিরঙ্কুশ জয়ের পথে বিএনপি! ‎ইসলামপুরে ধানের শীষের প্রার্থী সুলতান মাহমুদ বাবুর বড় জয় দুই শতাধিক আসনে বিএনপি, অর্ধশতাধিক আসনে জামায়াত এগিয়ে ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র-গুলি থাকলে জমা দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১২৪ Time View

লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র ও গুলি কারও কাছে থাকলে দ্রুত তা নিকটস্থ থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ রোববার (১১ আগস্ট) রাতে ডিএমপির জনসংযোগ শাখা থেকে এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় জানানো হয়, কারও কাছে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র/গুলি থেকে থাকলে অতি সত্বর নিকটস্থ থানায় জমা দিন। লাইসেন্সবিহীন অস্ত্র-গুলি কারও হেফাজতে থাকা দণ্ডনীয় অপরাধ।

এদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেনের সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। আজ রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।

আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়াইব হাসান এ ঘোষণা দেন। তারা গণমাধ্যমকে বলেন, ‘আমরা সরকারের কাছে যেসব দাবি জানিয়েছিলাম তার বেশিরভাগই মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তাই আমরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি। আশা করি, সবাই সুন্দরভাবে নিজ নিজ দায়িত্বে ফিরবেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS