1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
Title :
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড মেক্সিকোতে Honda NX200 রপ্তানির মাধ্যমে তাদের রপ্তানি পরিধি আরও প্রসারিত করছে লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা নড়াগাতীতে সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’ ভারতে বসে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে জানাল মোদি সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, আসছে বিনিয়োগকারী প্রতিনিধিদল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক ঢাকা সেন্ট্রাল, ঢাকা ইস্ট জোন ও ঢাকার ৬টি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের “হেলথ ক্যাডার ডে-২০২৬” আয়োজনে ব্যাংকিং পার্টনার প্রিমিয়ার ব্যাংক

সিটি ব্যাংকের মুনাফায় ২৬% প্রবৃদ্ধি

  • আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২, ১০.২০ পিএম
  • ৩৪০ Time View

প্জিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক লিমিটেডের মুনাফায় বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। সর্বশেষ বছরে (২০২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা (Consolidated Profit) হয়েছে ৫৪৯ কোটি টাকা, যা আগের বছর ৪৩৬ কোটি টাকা ছিল। বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা বেড়েছে ১১৩ কোটি টাকা বা প্রায় ২৬ শতাংশ।

মুনাফার বড় ধরনের এই প্রবৃদ্ধিতে মূলত তিনটি খাত ভূমিকা রেখেছে। আন্তর্জাতিক বাণিজ্য (আমদানি-রপ্তানি অর্থায়ন) সংক্রান্ত আয় থেকে এসেছে ৮৯ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ৩৬ শতাংশ বেশি। এক্সচেঞ্জ খাত থেকে মুনাফা হয়েছে ৪২ কোটি ৯০ লাখ টাকা, যা আগের বছরের চেয়ে ৪৮ শতাংশ বেশি। অন্যদিকে পুঁজিবাজার সংক্রান্ত দুই সহযোগী প্রতিষ্ঠান ৮৩ কোটি টাকা মুনাফার যোগান দিয়েছে। এদের মধ্যে সিটি ব্রোকারেজ লিমিটেড ৪৭ কোটি ১০ লাখ টাকা নিট মুনাফা করেছে, যা আগের বছরের চেয়ে ৯৩ শতাংশ বেশি। অন্যদিকে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড ৩৬ কোটি ২০ লাখ টাকা। এই প্রতিষ্ঠানের মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে ২৯১ শতাংশ।

আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন ব্যাংকের সাম্প্রতিক কৌশলগত অবস্থান এবং ভবিষ্যত পরিকল্পনার কথা জানান।

অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. মাহবুবুর রহমান আর্থিক প্রতিবেদনের নানা দিক বিস্তারিত বর্ণনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com