1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
Title :
জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায় আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত ভৈরবে হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধিসহ পৌরসভার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন আইসিএমএবিতে ইএসজি রিপোর্টিং বিষয়ক ওয়েবিনার চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর

পতাকা হচ্ছে রক্তাক্ত, পুরো জাতি কি আজ অবুঝ: আফরান নিশো

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ৩.২৭ পিএম
  • ৭৬৭ Time View

কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল সারা দেশ। এক দফা এক দাবিতে রাজপথে নেমে এসেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের রেশ ধরে ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের। এ ঘটনায় শতাধিক ছাত্রছাত্রী আহত হয়েছেন, নিহত হয়েছেন ৬জন।

আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশের মানুষ। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যখন সারা দেশ উত্তাল, তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শোবিজ তারকারাও। কোটা সংস্কার আন্দোলনে হামলা ও হতাহতের ঘটনায় জাতির কাছে প্রশ্ন তুললেন অভিনেতা আফরান নিশো।

নিশো তার ফেসবুক পোস্টে লেখেন, আমার সোনার বাংলা আমাদের প্রাণ লাল সবুজের পতাকা সবুজের মাঝে লাল। বাবা মুক্তিযোদ্ধা, চেতনা- লড়ব যদি যাক প্রাণ, লাল সবুজের পতাকা… তাদেরই প্রতিদান তাদের আত্মত্যাগের ঘ্রাণ।  

তিনি আরও লেখেন, তবে আজ কেন এত লাল? সবুজে লাল খুঁজি, লালে সবুজ নয়। পতাকা হচ্ছে রক্তাক্ত, পুরো জাতি কি আজ অবুঝ?

সবশেষে তিনি আরও লেখেন, শান্তি চাই। হোক সংস্কার। অপমান চাই না। রক্তাক্ত রাজপথ চাই না। হোক সমাধান। লাল সবুজের পতাকায় আর তো লাল চাই না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com