1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

ইসলামী ব্যাংকের সাথে নগদ লিমিটেডের রেমিট্যান্স সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত

  • আপডেট : সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৬.০৬ পিএম
  • ৩১৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও নগদ লিমিটেডের মধ্যে রেমিট্যান্স সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখন থেকে নগদ-এর গ্রাহকেরা ইসলামী ব্যাংকের সাথে যুক্ত হয়ে বিশ্বের ২০০ টিরও বেশি দেশ থেকে প্রেরিত রেমিট্যান্স দ্রুতসময়ে ও সহজে সংগ্রহ করতে পারবে এবং সর্বনিু ক্যাশ আউট চার্জে টাকা উত্তোলন করতে পারবে।

১৫ জুলাই ২০২৪, সোমবার, ইসলামী ব্যাংক টাওয়ারে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও নগদ-এর এক্সিকিউটিভ চেয়ারম্যান ও সিইও তানভীর এ মিশুকের উপস্থিতিতে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিফতাহ উদ্দীন এবং  নগদ-এর এক্সিকিউটিভ ডাইরেক্টর মারুফুল ইসলাম ঝলক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার আ ফ ম কামালউদ্দিন ও কাজী মোঃ রেজাউল করিম, ইন্টারন্যাশনাল সার্ভিসেস উইং প্রধান মোহাম্মদ ইহসানুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মোঃ ওমর হায়াত চৌধুরী, ওভারসীজ ব্যাংকিং ডিভিশনের প্রধান সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ এবং নগদ-এর চিফ স্ট্য্রাটেজি অফিসার মোঃ মুঈজ তাসনিম তাকি ও হেড অফ রেমিট্যান্স মোহাম্মদ জিয়াউল হকসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com