1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

বিসিবির প্রত্যাশা,নির্ধারিত সময়েই হবে শ্রীলঙ্কা সিরিজ

  • আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২, ৪.০৯ পিএম
  • ১৭৭ Time View

৮ মে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে শ্রীলঙ্কা দলের। বাংলাদেশের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুটি টেস্ট ম্যাচ খেলবে তারা। শ্রীলঙ্কায় চলমান অস্থিরতার কারণে টেস্ট সিরিজটি হবে কি হবে না তা নিয়ে কিছুটা শঙ্কা ছিল। যদিও এখানে শঙ্কার কিছুই দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে ১৫ মে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সেই ম্যাচটি। এরপর ২৩ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।

সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। নানান দেশের কাছে ঋণগ্রস্ত হয়ে পড়েছে দেশটি। অর্থনৈতিক অবস্থা এতোটাই খারাপ যে দেশটি এখন দেউলিয়া হওয়ার পথে। এমন অবস্থায় বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘বোঝাপড়ার মাধ্যমেই সময়গুলো নির্ধারণ করা হয়েছে। তারা এখন পর্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। নির্ধারিত সূচি অনুযায়ীই তারা বাংলাদেশ সফর করবে। সে অনুযায়ীই আমাদের পরিকল্পনা এগোচ্ছে। আমি মনে করি শ্রীলঙ্কা ক্রিকেট সময়েই দল পাঠাবে।’

শ্রীলঙ্কার অর্থনৈতিক এই দৈন্যতার প্রভাব পড়ছে সব জায়গাতেই। এমনকি শ্রীলঙ্কা ক্রিকেটের ওপরেও তা পড়তে পারে। এমন পরিস্থিতিতে লঙ্কান বোর্ড যদি সহায়তা চায় তাহলে তা নিয়ে ভেবে দেখতে চায় বিসিবি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com