1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ত্রাণ প্রতিমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকবো: প্রতিমন্ত্রী টুকু জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা

সিলেটে চতুর্থ দফায় বন্যার আশষ্কা

  • আপডেট : শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ৮.১৮ পিএম
  • ৩০৯ Time View

সিলেট প্রতিনিধি: সিলেট বিভাগ জুড়ে প্রতিদিন সকাল সন্ধ্যা মুষলধারে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টি ও উজানের ঢল সিলেট জেলায় চতুর্থ দফা বন্যার আশঙ্কা তৈরি করেছে। ইতিমধ্যে সুনামগঞ্জ তৃতীয় দফা বন্যার কবলে পড়েছে। ভারী বৃষ্টি শুরু হওয়ায় সার্বিক বন্যা পরিস্থিতিরও অবনতির আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এ দিকের আষাঢ় মাসের শেষ হয়েছে প্রতিবছরের ন্যায় এ বছরও অতিরিক্ত পরিমান বৃষ্টি হচ্ছে।

শুধু সিলেট নয়, দেশজুড়েই মুষলধারার বৃষ্টি হচ্ছে। ঢাকায় ৬ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৩০ মিলিমিটার। এতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তা ডুবে গেছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, এটা চলতি বর্ষা মৌসুমের স্বাভাবিক অবস্থায় রাজধানীতে এক দিনে সর্বোচ্চ বৃষ্টি।

আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (১২ জুলাই) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘন্টায় সিলেটে ৭১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ১১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিলো। অন্যদিকে ভারতের মেঘালয়েও ভারী বৃষ্টিপাত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় আছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। যার কারণে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ফলে সিলেটের সীমান্তবর্তী উপজেলার নদ-নদী গুলোতে পানি বৃদ্ধি পেয়েছে। চতুর্থ ধাপে বন্যা পরিস্থিতি নিয়ে শঙ্কিত রয়েছেন সিলেটের বাসিন্দারা। তৃতীয় দফার বন্যা এখনো শেষ হয়নি। লাখ লাখ মানুষ এখনো পানিবন্দী। বিস্তীর্ণ এলাকা ডুবে আছে দুই মাস ধরে। এর মাঝে ফের ভারী বৃষ্টি ও ঢল ভাবিয়ে তুলেছে বার বার দুর্যোগ কবলিত সিলেটের মানুষকে।

এদিকে বৃষ্টির প্রভাব শুধু বন্যায় নয়, প্রভাব পড়েছে জনজীবনেও। বাজার, নিত্যপণ্য, যানবাহনের ভাড়াসহ সব কিছুতে বৃষ্টির প্রভাব। যেন বিষিয়ে উঠেছে মানুষের জীবন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবারই (১১ জুলাই) তাদের সন্ধ্যার পূর্বাভাসে বলেছিলো যে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও আবার ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে, বৃষ্টির সাথে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাতের কথাও বলা হয়েছিলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com