1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Title :
সুকুক বরাদ্দে নতুন নিয়ম, শরিয়াহভিত্তিক প্রতিষ্ঠান পাবে ৫০ শতাংশ ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের পুরো শেয়ার ছাড়ার ঘোষণা ইউসিবির মার্জিন ঋণের সংশোধিত বিধিমালা জারি করল বিএসইসি সিলেটী মানুষের প্রবাসমুখী স্বপ্নই এখন বিভীষিকাময়, প্রতারণার শিকার অনেক পরিবার ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউট কাজ করবে আইসিটি একাডেমি হিসাবে হুয়াওয়ের সাথে চুক্তি স্বাক্ষর টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর “স্মার্ট একাউন্ট স্মার্ট ব্যাংকিং” শিরোনামে ন্যাশনাল ব্যাংকের CASA ক্যাম্পেইন উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ট্রান্সফরমেশন অফিসার হলেন জাবেদুল আলম

ট্রাস্ট ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী

  • আপডেট : শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ৮.১২ পিএম
  • ৩৬৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ট্রাস্ট ব্যাংকের নতুন ব্যাবস্থাপনা পরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন জনাব আহসান জামান চৌধুরী।

জুলাই ১0, ২০২৪ তারিখ হতে ব্যাংকের পরিচালনা পর্ষদ তাঁকে এই দায়িত্ব প্রদান করেন। এর আগে তিনি ২০২০ নভেম্বরে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার (সিবিও) পদে পদোন্নতি পান। জনাব আহসান আগস্ট ২১, ২০১৬ সালে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কর্পোরেট ব্যাংকিং এর প্রধান হিসাবে ট্রাস্ট ব্যাংকে যোগদান করেন এবং ব্যাংকের ব্যবসায়িক কর্মকান্ডের বিভিন্ন ইতিবাচক পরিবর্তন ও পরিসেবার প্রচলনের মাধ্যমে বেশকিছু কার্যকরি পদক্ষেপ গ্রহণ করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পর জনাব আহসান ১৯৮৬ সালে এবি ব্যাংক লিমিটেড এ কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে ১৯৯৮ সালে ইস্টার্ন ব্যাংক লিমিটেড এ যোগদান করেন। সেখানে কর্মরত থাকাকালীন তিনি চট্টগ্রাম ও সিলেটের কর্পোরেট ও কনজিউমার ব্যাংকিং এর আঞ্চলিক প্রধান ও ব্যাংকের স্পেশাল এসেট ম্যানেজমেন্ট বিভাগের প্রধান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।

এছাড়াও তিনি এবি ও ইস্টার্ন ব্যাংকের বিভিন্ন কর্পোরেট শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

তাঁর দীর্ঘ ব্যাংকিং কর্মজীবনে তিনি ফান্ড ম্যানেজমেন্ট, কনজুমার ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, অপারেশন ম্যানেজমেন্ট, প্রজেক্ট ফাইন্যান্সিং, বিজনেস ডেভেলপমেন্ট ও স্পেশাল এসেট ম্যানেজমেন্টসহ বিভিন্ন সেক্টরে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি দেশে ও বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি দেশে ও বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেন। তিনি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং বিবাহিত জীবনে তিনি এক কন্যা ও এক পুত্রের পিতা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com