1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
Title :
ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ

ঈশ্বরদীতে নিখোঁজের একদিন পর মিললো শিশুর মরদেহ

  • আপডেট : শনিবার, ৬ জুলাই, ২০২৪, ৫.৪৬ পিএম
  • ২৯৯ Time View

নিজস্ব প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর জিহাদ হোসেন (৯) নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (৬ জুলাই) ভোর ৫টার সময় উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মনসিদপুর তেঁতুলতলায় পরিত্যক্ত খাদ্য গুদামের ঝোপের মধ্যে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। নিহত জিহাদ হোসেন মুনসিদপুর গ্রামের প্রবাসী মোঃ হাসেম হোসেনের ছেলে ও দাশুড়িয়া কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্র ছিলেন।

জিহাদ হোসেনের বড় ভাই মোহাম্মদ শুভ হোসেন জানান, গতকাল শুক্রবার (৫ জুলাই) বিকাল ৫টার দিকে দাশুড়িয়ার তেঁতুলতলা পরিত্যক্ত খাদ্য গুদামের কাছে বন্ধুদের সাথে গিয়ে বৃষ্টিতে ভিজে খেলাধুলা করছিল জিহাদ হোসেন। আমি তখন জিহাদ হোসেন কে বৃষ্টিতে না ভিজে বাড়ি চলে যাওয়ার কথা বলে সেখান থেকে আমি চলে আসি। তার কিছুক্ষণ পর বাড়িতে গিয়ে দেখি জিহাদ হোসেন নেই। পরে দাশুড়িয়ার তেঁতুলতলা গোডাউনের কাছে গিয়েও তাকে পাইনী আমি। অনেক খোঁজাখুঁজির পর রাতে এলাকায় মাইকিং করা হয়। রাত ১২টার দিকে তেঁতুলতলা গোডাউনের ভেতরে জিহাদ হোসেনের হাফপ্যান্ট ও স্যান্ডেল পাওয়া যায়।

শনিবার ভোর ৫টার দিকে গোডাউনের ঝোপের মধ্যে বিবস্ত্র অবস্থায় পাটিতে জড়ানো মরদেহ পাওয়া যায়। দাশুড়িয়া কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোঃ আফজাল হোসেন খাঁন জানান, শিশু জিহাদ হোসেন নিখোঁজের খবর গতকালকে আমি শুনেছিলাম, আজ ভোরে শুনতে পেলাম তার মরদেহ উদ্ধার হয়েছে পুলিশ। আমি জিহাদ হোসেনের বাড়িতে গিয়েছিলাম। জিহাদ হোসেন আমাদের স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিলেন।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম বলেন, জিহাদ হোসেনের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com