1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

প্রিমিয়ার ব্যাংক অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ৬ জুলাই, ২০২৪, ৫.৩৯ পিএম
  • ২২৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪ রেনেসন্স্ ঢাকা গুলশান হোটেলে আজ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি.এম. ইকবাল।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর- এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা
পর্ষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান মঈন ইকবাল সহ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য পরিচালক বি এইচ হারুন এবং আব্দুস সালাম মুর্শেদী, এমপি সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।

উদ্বোধনী বক্তব্যে প্রিমিয়ার ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি.এম. ইকবাল, ২০২৪ সালের প্রথম অর্ধ বছরের সাফল্যে এবং বাংলাদেশের সর্বোচ্চ র‍্যাঙ্কিং AAA (ট্রিপল এ) অর্জনের জন্যে ব্যাংকের ম্যানেজমেন্ট, শাখা প্রধান এবং আঞ্চলিক প্রধানগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি আরও বলেন, সাফল্যের এই প্রবণতা ২০২৪ সালের দ্বিতীয় অর্ধেও ব্যাংকিং খাতে নিজেদের অবস্থানকে আরও সমৃদ্ধ করে দেশের অন্যতম সেরা ব্যাংক হিসেবে অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্যাংকের এমডি এবং সিইও, মোহাম্মদ আবু জাফর, ২০২৪ সালের শেষে প্রিমিয়ার ব্যাংককে দেশের অন্যতম সেরা ব্যাংকের তালিকায় আরো এগিয়ে নিতে টেকসই প্রবৃদ্ধি এবং কমপ্লায়েন্স সেবা প্রদানে সবাইকে আহবান জানান।

সম্মেলনে অংশগ্রহনকারী সকল শাখা প্রধান, আঞ্চলিক প্রধান এবং প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান, ২০২৪ সালের প্রথম অর্ধ বছরে ব্যাংকের ব্যবসায়িক কর্মক্ষমতা পর্যালোচনা করেন এবং ২০২৪ সালের পূর্ণ লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে ব্যাংক ব্যবসায় উন্নয়নের কলাকৌশল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com