1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

চলন্ত ট্রেনে তরুণীকে গণধর্ষণ, আটক ৩

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ১০.১৬ এএম
  • ১৮১ Time View

সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসে এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের তিন কর্মীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। এছাড়া, দায়িত্বে অবহেলার অভিযোগে ট্রেনের পরিচালক (গার্ড) আবদুর রহিমকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে।

বুধবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। চলন্ত ট্রেনটি ওই সময় লাকসাম এলাকা পার হচ্ছিল। ভোরে এই ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় সন্ধ্যার পর। উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে মঙ্গলবার রাত ১০টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে।
চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

আটক তিন জন হলেন, মো. জামাল (২৭), মো. শরীফ (২৮) ও মো. রাশেদ (২৭)। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টায় সিলেট থেকে উদয়ন এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। বুধবার ভোর রাতের দিকে ট্রেনটি লাকসাম জংসন অতিক্রম করার সময় ওই তরুণীকে গণধর্ষণ করে ট্রেনের খাবার সরবরাহকারী এসএ করপোরেশনের কর্মীরা।

চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে রেলওয়ের কেউ জড়িত নয়। ট্রেনে খাবার সরবরাহকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের তিন জনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী তরুণী এখন পুলিশ হেফাজতে রয়েছে। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com