1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

ভারতে হিটস্ট্রোকে আক্রান্ত ৪০ হাজারের বেশি

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ২.০৭ পিএম
  • ১২৩ Time View

২০২৩ সালের গ্রীষ্মকালের শুরু থেকে এ পর্যন্ত গত তিন মাসে ভারতের বিভিন্ন রাজ্যে হিটস্ট্রোকে আক্রান্তের ঘটনা ঘটেছে ৪০ হাজারেরও বেশি। আক্রান্তদের মধ্যে ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত এসব আক্রান্ত-মৃত্যুর ঘটনা ঘটেছে বলে রয়টার্সকে নিশ্চিত করেছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

গ্রীষ্মকালে ভারতের অধিকাংশ প্রদেশ ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্যাপক গরম পড়ে; তবে দেশটির জলবায়ুবিদরা জানিয়েছেন, বিগত বছরগুলোর তুলনায় এবারের গ্রীষ্মে ভারতের গড় তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি বেশি। গত মে এবং জুন মাসে রাজধানী নয়াদিল্লি, উত্তরপ্রদেশসহ ভারতের কিছু কিছু অঞ্চলে দিনের বেলা তাপমাত্রা ছাড়িয়েছে ৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। তাপপ্রবাহের জেরে আকাশে উড়ন্ত পাখি মাটিতে লুটিয়ে পড়ছে— এমন ঘটনা এবারের গ্রীষ্মে ভারতে ঘটেছে অহরহ।

ভারতের প্রাণী সংরক্ষণবাদী অলাভজনক সংস্থা ওয়াইল্ডলাইফ এসওএসের সহপ্রতিষ্ঠাতা এবং শীর্ষ নির্বাহী কার্তিক সত্যনারায়ণ রয়টার্সকে বলেন, ‘গত দু’সপ্তাহে গরমের কারণে নয়াদিল্লিতে আকাশ থেকে পাখিদের মাটিতে লুটিয়ে পড়ার ঘটনা প্রচুর ঘটেছে। প্রতিদিনই আমরা ৩৫ থেকে ৪০টি ফোন রিসিভ করেছি। সব ফোনই ছিল পাখিদের উদ্ধার সংক্রান্ত।’

এদিকে ভারতের আবহাওয়া দপ্তর বলেছে, শিগগিরই এই তাপপ্রবাহ শেষ হওয়ার সম্ভাবনা তেমন নেই। বর‌ং চলতি জুন মাসের শেষ পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে।

হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের যথাযথ চিকিৎসা সেবা প্রদানের নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com