1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

ভয়াবহ বন্যায় আসামে এক লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত

  • আপডেট : বুধবার, ১৯ জুন, ২০২৪, ১০.২৯ এএম
  • ১৫৭ Time View

গত কয়েকদিনের প্রবল বর্ষণের কারণে আসামে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ১৪টি জেলার এক লাখের বেশি মানুষ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ মোকাবিলা দপ্তর থেকে বলা হয়েছে শুধুমাত্র করিমগঞ্জেই প্রায় ৯৬ হাজার মানুষ বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

হিন্দুস্থান টাইমসের খবরে এমন তথ্য তুলে ধরা হয়েছে।

জানা গেছে, ব্রহ্মপুত্র নদীর পানি এরইমধ্যে ফুলে-ফেঁপে উঠেছে। টানা বৃষ্টির কারণে পানি আরও বাড়ছে। ব্রক্ষ্মপুত্রের শাখানদীগুলোর পানিও বিপৎসীমার ওপর দিয়ে বইছে। যার প্রভাব পড়েছে আশপাশের রাজ্যগুলোতেও।

এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ২০ জুন পর্যন্ত আসাম এবং মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আসামের রাজধানী গুয়াহাটিও পানির নিচে তলায় গেছে। গুয়াহাটির বিভিন্ন এলাকায় পানি জমার কারণে জনজীবন বিপর্যস্ত হয়েছে। এখন পর্যন্ত ৩০৯টি গ্রাম বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

বাসিন্দারা জানিয়েছেন, রাতভর প্রবল বৃষ্টিপাতের কারণে সড়কে পানি জমে গেছে। পাইন জমে যাওয়ার কারণে ঘর থেকে বের হওয়ার কোনো উপায় নেই।

জানা গেছে, সবচেয়ে খারাপ অবস্থা করিমগঞ্জের। বন্যার ফলে প্রায় এক হাজার ৫ একরের বেশি জমির ফসলও ক্ষতিগ্রস্ত হয়েছে। আসাম সরকারের পক্ষ থেকে ১১টি ত্রাণশিবির খোলা হয়েছে। সেখানে ৩ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com