1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
Title :
ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ

রাজশাহীতে ২৪ জুয়াড়ি গ্রেপ্তার

  • আপডেট : শনিবার, ১৫ জুন, ২০২৪, ১১.১৫ পিএম
  • ২৩৫ Time View

রাজশাহীতে অভিযান চালিয়ে ২৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (১৪ জুন) দিবাগত মধ্যরাতে র‌্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল নগরীর লক্ষ্মীপুর কাচাঁবাজার এলাকার ক্লাব ঘর থেকে তাদের গ্রেপ্তার করে। তারা জুয়া খেলায় মত্ত ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তার ২৪ জুয়াড়ি হলেন, আলী হাসান তুষার (৩৩), মো. মমিন (৩৫), রফিকুল ইসলাম (৫২), ইনজামুল হক (২৪), সেলিম রহমান (৫২), রাকিব এহসান সৌরভ (২৭), শফিকুল ইসলাম (৪০), এনায়েত উল্লাহ খান (৪৫), মাসুম আহম্মেদ (৪৮), জুলফিকার হোসেন (৪৩), মো. রেন্টু (৩৫), সজল গাজী (৩২), মো. সেলিম (৪৪), জাহিদুল ইসলাম (৪৮), সুজন আলী (৪০), আব্দুস ছাত্তার (৫৮), নাসির উদ্দিন (৩৬), মো. মিনহাজ (৩৫), আব্দুল হাদি (৩৫), সেলিম রেজা (৩৭), রবিউল ইসলাম (৪৪), মো. চারু (৩২), মাহবুব আলম (৪০) ও হাবিবুর রহমান (৪৯)।

শনিবার দুপুরে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আলী হাসান তুষার এখানে জুয়ার আসর বসাতেন। আসর থেকে জুয়া খেলার ছয় সেট তাস ও নগদ ৪ লাখ ১০ হাজার ৪৩৫ টাকা জব্দ করা হয়েছে। মামলা দায়েরের পর গ্রেপ্তার সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com