1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

সিলেটে সকাল থেকে ভারী বৃষ্টিপাত, ফের জলাবদ্ধতার শঙ্কা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ১১.০৯ এএম
  • ২৪২ Time View

সিলেট প্রতিনিধি: গত দুদিন আগ থেকে জানিয়ে দেওয়া হয়ে ছিলো আবহাওয়া অধিদপ্তর হতে সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বলা হয়ে ছিলো বৃহস্পতিবার হতে এ বৃষ্টি আগামী ৩ দিন চলতে পারে। সংস্থাটি বলছে, শেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ১৬৪.৬ মিলিমিটার। এছাড়া সুনামগঞ্জে ৩১ ও শ্রীমঙ্গলে ৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

বুধবার (১২ জুন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী ভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে জানানো হয়, বৃহস্পতিবার (১৩ জুন) সকাল পর্যন্ত সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার সকাল থেকে কাল শুক্রবার (১৪ জুন) সকাল পর্যন্ত সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/-জ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

কাল শুক্রবার সকাল থেকে শনিবার (১৫ জুন) সকাল পর্যন্ত সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

ভারী বর্ষণের কারণে গত ২৯ মে মধ্যরাত থেকে সিলেটের ১০টি উপজেলা ও নগরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ২ জুন আবার প্রবল বৃষ্টি হয়, ডুবে যায় নগরের অধিকাংশ এলাকা। সর্বশেষ ৯ জুনও প্রচুর বৃষ্টিতে তলিয়ে যায় নগরী। তবে কিছু কিছু জায়গার পানি নামতে শুরু করলেও সুরমা নদী এখনো পুরোপুরি টইটুম্বুর। যে কারণে নগরীর জলাবদ্ধতা সমস্যার দ্রুত  কোনো সমাধান হচ্ছে না। এখন আবার নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়ায় ফের জলাবদ্ধতা ও ভোগান্তির শঙ্কা দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com