1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:২২ অপরাহ্ন
Title :
কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক ও সিলেটে তথ্য পত্রিকার প্রকাশকের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ওয়াক্ফ প্রশাসকের সঙ্গে মোতাওয়াল্লী সমিতির বৈঠক অনুষ্ঠিত মাধবপুরে বাউল শিল্পী ডিজে সুমাইয়া স্বামী-সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে ব্যাংক ঋণের দুই বিধিনিষেধ শিথিল, বাড়বে অর্থায়ন পুঁজিবাজার সংস্কারে স্বল্প-মধ্য-দীর্ঘমেয়াদি পরিকল্পনা বিএসইসির তিন অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত হামের ভয়াবহতা বাড়ছে, মৃতের সংখ্যা পৌঁছাল ৪৫১ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ওয়ান ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স

বেনজীরের আরও সম্পত্তি জব্দের নির্দেশ

  • আপডেট : বুধবার, ১২ জুন, ২০২৪, ৯.৫৮ পিএম
  • ১৬০ Time View

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর এবং ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে থাকা আরও বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকায় ফ্ল্যাট, সিটিজেন টেলিভিশন ও কোম্পানির শেয়ার জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১২ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জগলুল হোসেন এ আদেশ দেন। দুদকের উপ-পরিচালক ও তদন্ত কর্মকর্তা মো. হাফিজুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে- ঢাকার গুলশানে তিন কাঠা জমি, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৪ কাঠা জমি, বাড্ডায় ৩০৭৫ বর্গফুটের দুটি ফ্ল্যাট, আদাবরে ছয়টি ফ্ল্যাট এবং বান্দরবানে ২৫ একর জমি। আর অস্থাবর সম্পত্তির মধ্যে আছে সিটিজেন টেলিভিশন লি. এবং টাইগেরাফিট অ্যাপারেলস লি.।

এ ছাড়া, শতভাগ মালিকানাধীন আটটি এবং আংশিক মালিকানাধীন ১৫টি সম্পত্তি জব্দ করারও নির্দেশ দিয়েছেন আদালত। বেনজীর, তার স্ত্রী এবং তিন মেয়ে এসব সম্পত্তির মালিক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com