1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
Title :
বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন

সুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

  • আপডেট : সোমবার, ১০ জুন, ২০২৪, ১.৪৭ পিএম
  • ১৬৯ Time View

দেশের বিভিন্ন স্থানে কয়েক দিন ধরে গরমে হাঁসফাঁস অবস্থা। তবে সারা দেশে গরম কমে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (১০ জুন) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কয়েক দিন ধরেই দেশের বেশ কিছু জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। চুয়াডাঙ্গায় রোববার (৯ জুন) দেশের সর্বোচ্চ ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আর আজ সোমবার হবিগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস বলছে, সারা দেশেই সপ্তাহজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে এর মধ্যে কয়েক বিভাগে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। যদিও খুলনা বিভাগসহ দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

তবে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত, যা মঙ্গলবার (১১ জুন) দিন ও রাত পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর পরদিন বুধবার (১২ জুন) দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।

হবিগঞ্জে সোমবার সকাল ৯টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ৬৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে স্বস্তির বৃষ্টি নেমেছে রাজধানীতেও। এ ছাড়া দেশের বেশ কিছু স্থানে ঝড়বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com