1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
Title :
ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি বন্ধ হতে যাওয়া ৪ এনবিএফআইয়ের আমানতকারীদের টাকা ফেরাতে স্কিম বাংলাদেশ ব্যাংকের জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ, নতুন ইতিহাস তারেক রহমানের কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ৭ জুন, ২০২৪, ১০.৫৫ পিএম
  • ২৩১ Time View

স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুন) বিকেলে শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার হঠাৎপাড়া এলাকা এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- শিবগঞ্জ পৌর এলাকার আলীডাঙ্গা মহল্লার সুভাস ভকতের স্ত্রী ববি ভকত (৩২), উপজেলার পাকা ইউনিয়নের দক্ষিণপাঁকা নিশিপাড়ার এরশাদ আলী রাকিবুলের মেয়ে কবিতা খাতুন (৮) ও ভোলাহাট উপজেলার হঠাৎপাড়া এলাকার এসলাম আলীর মেয়ে আমেনা খাতুন (১০)।

শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, দুপুরে ববি ভকত বাড়ির সামনের একটি আম বাগানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বজ্রপাতে তিনি মারা যান। অন্যদিকে একই সময়ে টিউবওয়েলের পানি আনতে গিয়ে পাকা ইউনিয়নের দক্ষিণ নিশিপাড়া এলাকায় কবিতা খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার বলেন, উপজেলার বড়গাছি গ্রামের হঠাৎপাড়া এলাকার একটি আমবাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে হঠাৎ মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে আমেনা খাতুন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com