1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

মোদির শপথ অনুষ্ঠান রোববার

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৫.৪৭ পিএম
  • ২০৩ Time View

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠান পেছাচ্ছে। বৃহস্পতিবার (৬ জুন) কয়েকটি সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠান রোববার (৯ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। এর আগে শনিবার (৮ জুন) তার শপথের তারিখ নির্ধারণ করা হয়েছিল।

ভারতের লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। কিন্তু বাকি শরিকদের সমর্থনে সরকার গড়ছে এনডিএ। নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করেই এগিয়ে যেতে চায় জোটটি। 

বুধবার (৫ জুন) নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি জানায়, এনডিএ জোটের বৈঠকে নরেন্দ্র মোদিকে জোটের নেতা নির্বাচন করা হয়েছে। এ হিসেবে নরেন্দ্র মোদি আবারও ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

ভারতীয় গণমাধ্যম বলছে, বুধবার রাতে বিদায়ী সরকারের প্রধান ও মন্ত্রিপরিষদের সৌজন্যে দেয়া রাষ্ট্রপতির নৈশভোজে যান মোদি ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা। সেখানে রাষ্ট্রপতিকে সরকার গঠনের দাবি জানিয়ে চিঠি দেয়া হয় এবং রাষ্ট্রপতিও সরকার গঠনের জন্য এনডিএকে আমন্ত্রণ জানান।

এর আগে, বুধবার দুপুরে রাষ্ট্রপতির কাছে মোদি ও তার মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগপত্র জমা দেন। সবকিছু ঠিক থাকলে, জওহরলাল নেহরুর পর মোদিই হতে যাচ্ছেন ভারতের টানা তৃতীয় দফার প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (৪ জুন) ভারতের ৫৪৩ লোকসভা আসনের চূড়ান্ত ফল অনুযায়ী ২৪০টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। ৯৯টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস।তবে ঘোষিত ফল অনুযায়ী জোটগতভাবে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ)  মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২৯৩টি। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মোট আসন সংখ্যা ২৩৩টি। জোটের দিক দিয়ে এনডিএ যেহেতু ম্যাজিক ফিগার পেয়েছে নিয়ম অনুযায়ী তারাই সরকার গঠন করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com