1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

কাল দিনাজপুরে চতুর্থ ধাপের ৩ উপজেলায় নির্বাচন

  • আপডেট : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ৪.৪৮ পিএম
  • ৩২৫ Time View

নিজস্ব প্রতিনিধিঃ দিনাজপুর জেলায় চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি উপজেলা নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকাল ৫ জুন বুধবার ভোটগ্রহণ হবে।

জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, এ জেলায় চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পার্বতীপুর, ফুলবাড়ী ও নবাবগঞ্জে উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য নিছিন্দ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি শান্তিপূর্ণভাবে প্রশাসনকে সহযোগিতা দিয়ে নিরপেক্ষ, ত্রুটিমুক্ত ভোটগ্রহণের জন্য প্রার্থীসহ সবার প্রতি আহ্বান জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রিটার্রিং কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা জানান, উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ৫ জুন বুধবার পার্বতীপুর, ফুলবাড়ী ও নবাবগঞ্জ এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ২৭টি ইউনিয়ন এবং ২টি পৌরসভা রয়েছে। মোট ভোটার ৬ লাখ ৫১ হাজার ৯০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ২৭ হাজার ৫০৭ জন এবং মহিলা ভোটার ৩ লাখ ২৪ হাজার ৩৯১ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন রয়েছেন। মোট ভোট কেন্দ্র ২৩৭টি, মোট ভোট কক্ষ ১ হাজার ৮৩৯টি। ৩টি উপজেলায় ৩টি পদে ৩০ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১০ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৯ জন রয়েছেন। ভোটের দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে।

দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ জানান, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন জেলার ১০টি উপজেলায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও ত্রুটিমুক্ত পরিবেশের সম্পূর্ণ করা হয়েছে। আশা করছি আগামী ৫ জুন তিনটি উপজেলা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করে ফলাফল ঘোষণা করা হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com