1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
Title :
দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স চলছে সর্বশেষ ধাপের বাছাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটি ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, উভয় ইউনিটে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ অনেক বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি ? বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত ঢাকার শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited

ট্রাস্ট ব্যাংক ও আগামের চুক্তিতে চালু হচ্ছে ডিজিটাল ন্যানো লোন সেবা

  • আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ৬.২১ পিএম
  • ২১৫ Time View

দেশের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তিকে আরও বিস্তৃত ও শক্তিশালী করতে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও আগাম ইন্টারন্যাশনাল (বিডি) লিমিটেড-এর মধ্যে ঢাকায় একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। উক্ত সমঝোতা স্মারকে ট্রাস্ট ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আহসান জামান চৌধুরী এবং আগামের পক্ষে চেয়ারম্যান জনাব নিশ কোটেচা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে জানানো হয়, এই চুক্তির আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি সম্পূর্ণ ডিজিটাল ন্যানো লোন সেবা চালু করতে যাচ্ছে, যা প্রান্তিক ও সুবিধাবঞ্চিত গ্রাহকদের জন্য দ্রুত ও সহজ ঋণ সুবিধা নিশ্চিত করবে। আগাম-এর ‘AGAM অ্যাপ’-এর মাধ্যমে গ্রাহক অনবোর্ডিং, ঋণ আবেদন এবং ডিজিটাল কেওয়াইসি কার্যক্রম সম্পূর্ণ ডিজিটালভাবে পরিচালিত হবে। ব্যক্তি ও ব্যবসায়িক উভয় খাতে ঋণ সেবা প্রদানের জন্য অ্যাপটিতে এআই-ভিত্তিক ক্রেডিট স্কোরিং, লোন ম্যানেজমেন্ট সিস্টেম এবং পে-রোল পোর্টাল সুবিধা সংযুক্ত থাকবে।

অনুষ্ঠানে আগামের চেয়ারম্যান নিশ কোটেচা বলেন, এই উদ্যোগ কর্মীদের আর্থিক চাপ কমিয়ে দায়িত্বশীল ব্যবস্থাপনায় সহায়তা করবে। ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী জানান, আগামের ফিনটেক সক্ষমতা কাজে লাগিয়ে ব্যক্তি ও এসএমইসহ প্রান্তিক জনগোষ্ঠীতে ঋণ সুবিধা সম্প্রসারণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com