1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
Title :
পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd. সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক

প্রস্রাবে জ্বালাপোড়ার কারণ ও প্রতিকার

  • আপডেট : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ১.৫৮ পিএম
  • ২৮০ Time View

বর্তমান সময়ে অর্থাৎ তীব্র গরমে এই সমস্যা বাড়ছে। প্রস্রাবে ইনফেকশন হলে জ্বালাপোড়া করে। নারী কিংবা পুরুষ উভয়ই এই রোগে আক্রান্ত হতে পারে।

ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে যখন মূত্রনালির নিম্নাংশ আক্রান্ত হয় তখন চিকিৎসাশাস্ত্রে এই পরিস্থিতিকে বলা হয় মূত্রথলির সংক্রমণ বা সিস্টাইটিস আর মূত্রনালির ঊর্ধ্বাংশ আক্রান্ত হলে তাকে কিডনির সংক্রমণ বা পায়েলোনেফ্রাইটিস বলে ধরে নেন বিশেষজ্ঞরা। নারী কিংবা পুরুষ উভয়ই এই রোগে আক্রান্ত হতে পারে।

আমেরিকান হেলথ লাইনের একটি প্রতিবেদন থেকে জানা যায়, পুরুষের তুলনায় নারীরা প্রস্রাবের সংক্রমণে বেশি ভোগেন। কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, নারীদের মূত্রনালীর যে টিউব মূত্রাশয় থেকে প্রস্রাব বহন করে তা পুরুষের মূত্রনালী থেকে ছোট। তাই মূত্রনালী আর মূত্রাশয়ের দূরত্ব নারীদের কম হওয়ায় সহজে ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে পড়ে। এজন্য প্রস্রাবে জ্বালাপোড়া করে।

প্রস্রাবে জ্বালাপোড়ার সমস্যা সারানোর ঘরোয়া কিছু উপায় জেনে নেয়া যাক-

১। প্রথমেই চিকিৎসকরা এ বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন তা হলো বেশি বেশি পানি পান করা। কারণ ইউটিআইয়ের অন্যতম একটি কারণ হলো শরীরে পানির অভাব বা ডিহাইড্রেশন।

২। প্রস্রাবে ইনফেকশন থেকে প্রাকৃতিকভাবে মুক্ত হতে ফ্লুইডযুক্ত তরল খাবার খান। রঙিন ফলে প্রচুর পরিমাণে ফ্লুইড থাকে।

৩। ভিটামিন সি সমৃদ্ধ খাবার দারুণ কাজ করে প্রস্রাবের সংক্রমণের বিরুদ্ধে। বিশেষজ্ঞরা বলছেন, ভিটামিন সি শুধু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাই বাড়ায় না, ক্ষতিকর ব্যাকটেরিয়াও ধ্বংস করে। নিয়মিত ভিটামিন সি খাওয়ার অভ্যাসে প্রস্রাব বেশি পরিমাণে অ্যাসিডিক হয়ে ওঠে যা প্রস্রাবে ইনফেকশন তৈরি করা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে।

৪। ক্র্যানবেরি ফল ও ফলের জুস ভালো কাজ করে প্রস্রাবে ইনফেকশন মুক্তিতে। প্রোবায়োটিক খাবারও এ সমস্যা দূর করতে কার্যকরী। দই প্রোবায়োটিকসমৃদ্ধ খাবার। এ খাবার গ্রহণে শরীরে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ে। 

৫। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চললে প্রস্রাবের সংক্রমণ অনেকটাই কমে আসে। এজন্য প্রথমে যে কাজটি করবেন বেশি সময় ধরে প্রস্রাবের বেগ আটকে রাখবেন না। পাশাপাশি প্রস্রাবের সংক্রমণ কমাতে টয়লেট ব্যবহারে সচেতনতা ও ব্যক্তিগত অঙ্গের পরিষ্কার- পরিচ্ছন্নতা নিশ্চিত করুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com