1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধি শীর্ষে মীর আক্তার সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক মাধবপুরে মহাসড়ক দখল করে রিক্সার দাপট যানজটে ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর আইএফআইসি ব্যাংক ও আকিজ রিসোর্স এর মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক চুক্তি স্বাক্ষর দারাজ ৫.৫ মেগা ইদ সেল: গিভঅ্যাওয়ে ও বিশেষ সব অফারে এই ঈদে দারাজের দারুণ চমক ডাসকো ফাউন্ডেশনের ‘সাওয়াব’ প্রকল্প উদ্বোধন, বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানির টেকসই সমাধানে নতুন উদ্যোগ রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময়  ও শিক্ষা বিষয়ক ক্যাম্পেইন, খাদ্য বিতরণ

নীলফামারীতে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

  • আপডেট : রবিবার, ২ জুন, ২০২৪, ৪.৩২ পিএম
  • ১৪৪ Time View

স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর ডোমার উপজেলায় রাব্বী ইসলাম (২০) নামে এক যুবক আম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মায়ের কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে রাব্বী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২ জুন) সকালে ডোমার মাদরাসা পাড়ার একটি আম গাছ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে। 

রাব্বী ইসলাম ওই এলাকার নিয়াজ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাব্বী নিয়মিত মাদক সেবন করতেন। মাদক সেবনের জন্য বাবা-মায়ের কাছ থেকে টাকা চেয়ে না পেলে বাড়ির জিনিসপত্র বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি প্রায় প্রতিদিনই রাব্বী বাবা-মাকে গালাগালি ও মারধর করতো বলেও অভিযোগ রয়েছে। আজ (রোববার) সকালে রাব্বী বাড়ির পাশে একটি আমগাছে উঠে আম খায়। এরপর সেই গাছেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।  

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন আলী বলেন, মায়ের কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে রাব্বী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com