1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

গাইবান্ধায় গৃহবধূকে গলা কেটে হত্যার ৩ আসামি গ্রেপ্তার

  • আপডেট : রবিবার, ২ জুন, ২০২৪, ১.৩৬ পিএম
  • ১৫৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধায় গৃহবধু পাপিয়া বেগম (৪৫) কে গলা কেটে হত্যা মামলার ৩ আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

গ্রেপ্তারকৃতরা হলেন- পলাশবাড়ী উপজেলার বিরামের ভিটা গ্রামের চান মিয়ার ছেলে রাব্বি মিয়া, রাব্বি মিয়ার ভাই পাপুল মিয়া ও পাপুল মিয়ার স্ত্রী ইসমোতারা বেগম।

নিহত পাপিয়া বেগম একই এলাকার নুরুল হক মাস্টারের মেয়ে ও মনোহরপুর গ্রামের রিজু মিয়ার স্ত্রী।

রোববার (২ জুন) দুপুরে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পলাশবাড়ী উপজেলার বিরামের ভিটায় রাব্বি মিয়ার সঙ্গে প্রতিবেশী নুরুল হকের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ১৮ মে সকালে আসামিরা তাদের লোকজন নিয়ে নুরুল হকের মেয়ে পাপিয়া বেগমকে আক্রমন করে গলাকেটে হত্যা করে। এ ঘটনায় নিহত পাপিয়ার ভাই আরিফুজ্জামান বাদী হয়ে পলাশবাড়ী থানায় ৮ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। তখন থেকে আসামিরা আত্নগোপনে ছিল। গতকাল শনিবার রাত ১১টার দিকে র‌্যাব-১৩ ও র‍্যাব-১১ এর যৌথ অভিযানে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার চর কাশিপুর এলাকা থেকে রাব্বি, পাপুল ও ইসমেতারা বেগমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com