1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

সিলেটের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ১১.১১ পিএম
  • ১৮৬ Time View

টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় সিলেটের প্রধান প্রধান পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত কয়েকদিনের বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানিতে তলিয়ে গেছে সিলেটের জৈন্তাপুর, জকিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা। 

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ‘নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এবং বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে সাদাপাথর, জাফলং, বিছানাকান্দিসহ অন্যতম পর্যটনকেন্দ্রগুলো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ অবস্থায় পর্যটন স্পটগুলোতে যাওয়ার পরিবেশ নেই। এ কারণে সিলেটের প্রধান প্রধান পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।’

এদিকে, সিলেটে বন্যাদুর্গত পাঁচ উপজেলায় বিতরণের জন্য শুকনো খাবার, চাল ও নগদ টাকা উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বন্যাদুর্গতদের জন্য সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণসামগ্রী সিলেটের পাঁচটি উপজেলার প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com