1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

রেমিট্যান্স সেবা সহজ করতে প্রিমিয়ার ব্যাংক ও নেক মানি ট্রান্সফারের চুক্তি

  • আপডেট : বুধবার, ২৯ মে, ২০২৪, ৫.১৫ পিএম
  • ৩১৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ প্রবাসী বাংলাদেশীদের উপার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে বাংলাদেশের অন্যতম সেরা বেসরকারী বাণিজ্যিক ব্যাংক ‘দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’, আন্তর্জাতিক মানি ট্রান্সফার কোম্পানি ‘নেক মানি ট্রান্সফারের’ সঙ্গে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি সম্পাদন করেছে।

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর এবং নেক মানি ট্রান্সফার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ইকরাম ফরাজী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় যুক্তরাজ্য, ইউরোপ, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ আফ্রিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীরা এখন থেকে প্রিমিয়ার ব্যাংকের মাধ্যমে আরও সহজে, দ্রুত ও নিরাপদে বাংলাদেশে তাদের প্রিয়জনদের কাছে অর্থ পাঠাতে পারবে বাংলাদেশী মালিকানাধীন ফিনটেক ভিত্তিক রেমিট্যান্স কোম্পানি নেক মানি ট্রান্সফার লিমিটেডের সহায়তায়।

ব্যাংকের এফভিপি এবং এনআরবি ও ফরেন রেমিট্যান্স বিভাগের প্রধান সৈয়দ মোঃ হাসিব রেজা, ব্যাংকের ইভিপি এবং ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশন্স বিভাগের প্রধান মোঃ তারেক উদ্দিন, ফরাজী হাসপাতালের চেয়ারম্যান ডা. আনোয়ার ফরাজী ইমন, কান্ট্রি ম্যানেজার মোঃ ওসমান গনি, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com