1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
Title :
বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা

মানবিক দুমকীর কারিগর মেহেদী হাসান মিজান 

  • আপডেট : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ৬.১২ পিএম
  • ৩৪০ Time View

পটুয়াখালী প্রতিনিধি: ঘূর্ণিঝড় রিমালে স্থগিত হয়ে গেছে দুমকী উপজেলা নির্বাচন। বিধ্বস্ত জনপদে থেমে গেছে নির্বাচনী উৎসব। তবে থেমে নেই একজন মানবিক মানুষ নাম যার মেহেদী হাসান মিজান। আনারস প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতাকারী এই মানুষটা রিমাল আঘাত হানার শুরু থেকেই আছেন মানুষের পাশে। তিনি এবং তারঁ সহধর্মিণী ঝড়বৃষ্টি, বন্যার পানি উপেক্ষা করে হেঁটে চলেছেন এ বাড়ি ও বাড়ি।

ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিলিয়ে যাচ্ছেন খিচুড়িসহ শুকনো খাবার। খোঁজ খবর নিচ্ছেন ঘরে ঘরে। 

শুধু  তাই নয় নিজ উদ্যোগে জরুরী ভিত্তিতে মেরামত করে দিচ্ছেন সড়ক।

বঙ্গবন্দুর আাদর্শে গড়া বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান মিজান এলাকার মানুষের সেবা করছেন ছাত্রজীবন থেকেই।  

মঙ্গলবার (২৮) দুপুরে উপজেলার লেবুখালি ব্রীজের নিচে রাস্তা ভেঙে যাওয়ায় জরুরি ভিত্তিতে সাময়িক যাতায়াত করার জন্য আনারস প্রার্থী মেহেদী হাসান মিজান  দ্রত একটা বাঁশের সাকোঁর ব্যবস্থা করে দেন।

স্থানীয় ইউনিয়ন ভুমি অফিস এবং হাবিবউল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার একমাত্র  মাধ্যম হচ্ছে এই রাস্তা।

ঘূর্ণিঝড় রিমালের পর এমন অসংখ্য ছোট অথচ জরুরি ও গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়ে চলেছেন মেহেদী হাসান মিজান। 

এলাকাবাসী বলছেন, ইশতেহারে আনারস প্রতীকের পক্ষে তিনি যে স্মার্ট,  উন্নত ও মানবিক দুমকী বিনির্মানের রূপরেখা দিয়েছেন তার মানবিক দুমকীর চেহারা ইতোমধ্যে তাদের নিকট স্পষ্ট হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com