1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
Title :
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদকমুক্ত ও আধুনিক আমড়াতলি গড়ার প্রত্যয়ে মাঠে শাহিন আহমেদ শরীফ আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক

ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের দমন করবেন ট্রাম্প

  • আপডেট : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ৫.২৯ পিএম
  • ১৮৮ Time View

ফিলিস্তিনিদের পক্ষে গত কয়েক মাস ধরে বিক্ষোভ হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসগুলোতে। শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানিয়ে আসছে। কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে মার্কিন প্রশাসন। এমন পরিস্থিতির মধ্যেই এ ইস্যুতে নিজের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২০২৪ সালেও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়া ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি যদি জয়ী হতে পারেন, তাহলে ক্যাম্পাসগুলোতে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের দমন করবেন।

চলতি বছরের শুরুতে তিনি ছোট একটি ইহুদি ডোনার গ্রুপের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে এসব কথা বলেছেন ট্রাম্প। বৈঠকে উপস্থিত ছিলেন এমন কয়েকজনের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট একটি প্রতিবেদন প্রকাশ করেছে সোমবার (২৭ মে)।

সেখানে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি যদি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে পারেন, তাহলে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করা শিক্ষার্থীদের তিনি যুক্তরাষ্ট্র থেকে বের করে দেবেন।

বৈঠকে ট্রাম্প এপ্রিলে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের দমন করার জন্য নিউইয়র্ক পুলিশের প্রশংসা করেন। এ ধরনের বিক্ষোভ এখনই দমন করা উচিত বলেও মন্তব্য করেন ট্রাম্প।

গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে যুক্তরাষ্ট্রে গত কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভ করে আসছে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের দমনে অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করা হয় দুই হাজারের বেশি শিক্ষার্থীকে।

একটি জরিপে দেখা গেছে, ৩০ বছরের নিচের বয়সী অধিকাংশ মার্কিনি গাজা যুদ্ধের অবসান চান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com