রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ভৈরবে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু হবিগঞ্জ প্রতিবন্ধী কিশোরী ধর্ষণে মায়ের সংবাদ সম্মেলন    পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত এইচএসসির ফল বিপর্যয়ের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৩ কলেজের পাঠদান সাময়িক স্থগিত কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা চুয়াডাঙ্গা সদরের ৮ নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী

সিলেটে অতিরিক্ত গরমে বৃষ্টিতে স্বস্তি

আবুল কাশেম রুমন
  • আপডেট : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ২৭০ Time View

সিলেট প্রতিনিধি: সিলেটে গত কয়েক দিনের অতিরিক্ত গরমে জীবন যাত্রা অস্বস্তিতে। রোববার (২৬ মে) সন্ধ্যার পর থেকে বৃষ্টি হওয়ার পর থেকে সিলেট জুড়ে সাধারণ মানুষের মাঝে স্বস্তি মিলেছে। এর আগে সাগরে সৃষ্ট নিম্ন চাপজনিত ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে দিন ভর বাতাস ও আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও ব্যতিক্রম ছিল সিলেটে। কারণ সকাল  থেকেই সিলেটে গরমের তীব্রতা বাড়তে শুরু করে রোববার বিকেল পর্যন্ত ভ্যাপসা গরম অব্যাহত ছিল। সন্ধ্যার দিকে শুরু হয় বাতাস। এরপর রাতে সাড়ে ৭টার দিকে নামে বৃষ্টি।

তীব্র গরম ও লোডশেডিংয়ে নাকাল নগর জীবন। এরই মধ্যে ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর প্রভাবে সিলেটে ঝরেছে স্বস্তির বৃষ্টি। রাত সাড়ে ৭টার দিকে সিলেট শহরে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিপাতের এই প্রবনতা বেড়ে আরো কয়েক দিন অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে শুধু সিলেট নয়, দেশের সকল বিভাগেই বৃষ্টি হয়েছে। তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টিতে জনমনে প্রশান্তি এনেছে। বৃষ্টিপাতের এই প্রবণতা ক্রমশই বাড়তে থাকবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সিলেটসহ দেশের সকল বিভাগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ অতি ভারী বৃষ্টি হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS