1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

গাইবান্ধায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১

  • আপডেট : রবিবার, ২৬ মে, ২০২৪, ৯.২৯ পিএম
  • ১৪৫ Time View

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

রোববার (২৬ মে) সকালে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের সাকোয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন মিয়া পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের হায়দার আলীর ছেলে। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা থেকে ঢাকাগামী অরিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পলাশবাড়ী উপজেলার সাকোয়া ব্রিজের ডাকঘর নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসের চাপায় ঘটনাস্থলেই হেলপার সুমন মিয়া নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ১০ জন। স্থানীয়রা আহতাবস্থায় তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com