1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

ঘোড়াঘাটে মাদক মামলায় গ্রেপ্তার ১০

  • আপডেট : রবিবার, ২৬ মে, ২০২৪, ৫.১৫ পিএম
  • ৩০৮ Time View

নিজস্ব প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে গাঁজা বেচাকেনা ও সেবনের সময় ১০ জনকে আটক করেছে থানা পুলিশ। তাদের কাছে থেকে জব্দ করা হয়েছে ২৫০ গ্রাম গাঁজা এবং গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১০টার সময় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের সিদলগ্রাম প্রাইমারি স্কুল মাঠে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) শাহ ইফতেখার আহমেদের নির্দেশনায় হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালিয়েছে পুলিশ।

এ ঘটনায় ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) অরুপ কুমার রায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।

গ্রেপ্তার আসামিরা হলেন, ঘোড়াঘাট উপজেলার চোপাগাড়ী গ্রামের খয়বর মণ্ডলের ছেলে রবিউল ইসলাম (৩২), নন্দনপুর গ্রামের মৃত একেন আলীর ছেলে আজিজার রহমান (৫০), নুরপুর গ্রামের আবু সাইদের ছেলে আল রাফি (২৯), রসুলপুর গ্রামের নুর ইসলামের ছেলে আইয়ুব আলী (২৪), নয়াপাড়া গ্রামের মৃত আবু বক্করের ছেলে রাজু মিয়া (২৮), বিন্নাগাড়ী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মামুন সরকার (৩৭), নুরজাহানপুর গ্রামের মমিনুর রহমানের ছেলে সাগর মিয়া (৩০), জমিলাপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে নাদির আলী (২০), মিতালী গুচ্ছগ্রামের মেহেদুল ইসলামের ছেলে লিটন মিয়া (৩০) এবং অপরজন ঢাকা জেলার ধামরাই থানার আটিমাইঠান গ্রামের তারু মিয়ার ছেলে মোহর আলী (৫০)।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, গ্রেপ্তার আসামিদেরকে রোববার দুপুরে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় আমরা নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com