1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

মিসরে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ১৬ জুন

  • আপডেট : রবিবার, ২৬ মে, ২০২৪, ১১.২৬ এএম
  • ১৬৪ Time View

চলতি হিজরি সনের (১৪৪৫) পবিত্র জিলহজ মাস আগামী ৭ জুন (শুক্রবার) শুরু হতে পারে বলে জানিয়েছে মিসরের জ্যোতির্বিজ্ঞান ইনস্টিটিউট। সেই হিসাবে এ বছর দেশটিতে পবিত্র ঈদুল আজহার প্রথম দিন ১৬ জুন (রোববার) উদ্‌যাপন করা হতে পারে। খবর খালিজ টাইমসের।

মিসরের ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমিক্যাল অ্যান্ড জিওফিজিক্যাল রিসার্চের সভাপতি তাহা রাবেহ বলেন, এই ইনস্টিটিউটের সান রিসার্চ ল্যাবরেটরি গণনা করে এ তথ্য জানিয়েছে।

গতকাল শনিবার এক বিবৃতিতে তাহা রাবেহ এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ৬ জুন (বৃহস্পতিবার) কায়রোর স্থানীয় সময় বেলা ২টা ৩৯ মিনিটে জিলহজ মাসের চাঁদ জন্ম নেবে। দিনটি পবিত্র জিলকদ মাসের ২৯ তারিখ।

ওই দিন সূর্যাস্তের পর নতুন চাঁদ পবিত্র মক্কা নগরীর আকাশে ১১ মিনিট ও কায়রোর আকাশে ১৮ মিনিট পর্যন্ত দেখা যাবে। চাঁদটি মিসরের অন্যান্য অঞ্চলে দেখা যাবে ১২ থেকে ২০ মিনিট পর্যন্ত।

তাহা রাবেহ আরও বলেন, একই দিন সূর্যাস্তের পর বিভিন্ন আরব ও অন্যান্য দেশে নতুন চাঁদ ১ থেকে ২৮ মিনিট পর্যন্ত দৃশ্যমান হতে পারে। তবে কুয়ালালামপুর ও জাকার্তায় এ চাঁদ সূর্যাস্তের যথাক্রমে ৯ ও ১৪ মিনিট আগে ডুবে যেতে পারে। ফলে ওই দিন রাতে এসব স্থানে চাঁদ দেখা না যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com